সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লা তিতাসের গাজীপুরে মাদকের বিরুদ্ধে ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৪১৩ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস সংবাদদাতা, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের গাজীপুরে নবীন – প্রবীন দুই দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। ২০ জুন শুক্রবার বাদ আসর গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী কবির হোসেন সেন্টু, ইঞ্জিনিয়ার মহসীন সরকার, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নূরে আলম সরকার, বলরামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ রমজান মিয়া, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল্লাহ সরকার, সাধারণ সম্পাদক সাত্তার মিয়া সরকার, সাংগঠনিক সম্পাদক লিটন খান, মোঃ শাহাবুদ্দিন, আব্দুল আজিজ ফকির, শেখ ফরিদ শাখা, বিশিষ্ট সংগঠক দ্বীন ইসলাম রাজু, আলী আজম খান সুমন ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল তিতাস উপজেলা শাখার সভাপতি এম এ জামান প্রমূখ।
খেলা পরিচালনা করেন গাজীপুর খান সরকারি স্কুল এন্ড কলেজের শিক্ষক শাখাওয়াত হোসেন মানিক।

খেলার ধারা বিবরণী করেন তিতাসের জনপ্রিয় ও বিশিষ্ট ধারাভাষ্যকার মোঃ মনির হোসেন মাষ্টার।
প্রবীণ দলের খেলোয়াড়দের মধ্যে যারা খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করেন তারা হলেন, আব্দুল আজিজ, শিরু ডাক্তার, আবুল কালাম আজাদ ও লিটন খানসহ আরও অনেকে।
দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৩-২ গোলের ব্যবধানে প্রবীণ দল বিজয়ী হন। বৃষ্টি উপেক্ষা করে মাঠে ছিলো দর্শকদের উপচেপড়া ভীড়।

এসময় মাঠের খেলোয়াড় ও অতিথিবৃন্দ বলেন, জয় পরাজয় যাই হোক, খেলা তো খেলাই। আনন্দ উপভোগ করাই খেলার একমাত্র উদ্দেশ্য। তবে আমরা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতেই প্রতি বছর নবীন প্রবীণ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে থাকি। বিগত বছরগুলোর মতোই সব সময় এমন সুন্দর আয়োজন ভবিষ্যতেও করা হবে। যুব সমাজ যত বেশি খেলাধুলায় লিপ্ত থাকতে, ততই তারা মাদক থেকে দূরে থাকবে। মাদকের মরণ নেশা যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা মনে করি একমাত্র খেলাধুলাই পারে তাদেরকে এই মরণব্যাধি থেকে দূরে রাখতে। প্রতিটি পাড়া মহল্লায় এমন খেলাধূলার আয়োজন খুব বেশি প্রয়োজন বলে আমরা মনে করি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102