বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা! সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে —- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মোহাম্মদপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মালা আক্তার নদী (৩৩)’কে গ্রেফতার করেছে র‍্যাব-২ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা

ঈদ যাত্রা নিরাপদ করতে সরাইল প্রশাসন ও সেনাবাহিনীর সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহাম্মেদ, স্টাফ রিপোর্টার:

ব্রাহ্মণবাড়িয়া সরাইল সোমবার (২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে যানজট নিরসনে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন,সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোশারফ হোসাইন। সভায় বক্তব্য রাখেন, আশুগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ মাহিম, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনসুর হোসেন, খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন, বিশ্বরোড হাইওয়ে সড়কের প্রজেক্ট ম্যানেজার শামীম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, সরাইল উপজেলা জামাতের আমির এনাম খান, হেফাজত নেতা মাওলানা মইনুল ইসলাম খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফ উদ্দিন, কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার প্রমুখ।

সভায় উপস্থিত বক্তাদের বক্তব্যে জনসাধারণের ঈদ যাত্রাকে নিরাপদ করতে বিশ্বরোড গোল চত্ত্বর সড়ক মেরামত এবং মহাসড়কের ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত এসেছে।
ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মহাসড়কে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনী’র উপস্থিতি বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102