সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে বিএনপির প্রস্তুতি সভায় সভাপতির পদকে কেন্দ্র করে যুবদল নেতার মাথা ফাটালেন প্রার্থীর ছেলে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

রিপোর্ট: মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসে কলাকান্দি ইউনিয়ন বিএনপির কমিটি গঠন ও সভাপতি পদকে কেন্দ্র করে ইউনিয়ন যুবদলের আহ্বায়কের মাথা ফাটানোর ঘটানো ঘটেছে।

কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী ও যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকারের ছেলে মো. সোহাগ সরকার তার ওপর এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
আহত হাবিব সরকার বর্তমানে উপজেলার কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদে রয়েছেন এবং কলাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার কলাকান্দি ইউনিয়নের মাছিমপুর উওর পাড়া গ্রামের ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার কলাকান্দি ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন উপলক্ষে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক প্রস্তুতি মূলক মতবিনিময় সভা করছিলেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি ভূঁইয়া। সভা চলাকালীন সময়ে কলাকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকার এর ছেলে মো. সোহাগ সরকার উপস্থিত হয়ে নেতাকর্মীদের সামনেই অতর্কিত ভাবে ইট দিয়ে যুবদল নেতা হাবিব সরকারের মাথায় আঘাত করে গুরুতর জখম করে। পরে দু’পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি মারামারির ঘটনা ঘটেছে বলেও জানা যায়।

ঘটনার বিষয়ে কলাকান্দি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহত হাবিব সরকার বলেন, কলাকান্দি ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের বিষয়ে সম্মেলন কে সামনে রেখে সভাপতি ও সেক্রেটারি পদের প্রার্থীদের সঙ্গে দলীয় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে তিতাস উপজেলা বিএনপির আহবায়ক এর উপস্থিতিতে আলোচনা সভা চলছিল সভায় যুবদলের সাবেক সভাপতি মোয়াজ্জেম সরকারও উপস্থিত ছিলেন হঠাৎ ওনার ছেলে সোহাগ সরকার লোকজন নিয়ে সভায় উপস্থিত হয়ে নেতাকর্মীদের সামনেই আমার ওপর হামলা চালায় এবং ইট দিয়ে আঘাত করে আমার মাথা ফাটিয়ে দেয়। আল্লাহ এর বিচার করবেন। কি কারনে সে আমার ওপর হামলা করলো আপনারা সাংবাদিকরা তদন্ত করে বের করুন। আমি চিকিৎসার জন্য ঢাকা চলে যাচ্ছি পরে কথা হবে।

ঘটনায় অভিযুক্ত সাবেক যুবদলের সভাপতি মোয়াজ্জেম সরকারের ছেলে মো. সোহাগ সরকার বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। কমিটি গঠনের জন্য প্রস্তুতি মূলক আলোচনা সভা চলছিল। সেখানে ৫জন প্রার্থী পাওয়া যায় সভাপতি পদে। সেখানে আমার বাবা মোয়াজ্জেম সরকার সভাপতি পদপ্রার্থী ছিলেন। পরে ৫জনকে নিজেদের মধ্যে সমাঝোতা করার জন্য একত্রিত করা হলে হঠাৎ হাবিব সরকার ও তার লোকজন আমাদের ওপর ইট পাটকেল ছুরে মারতে থাকে তখন তাদের ইটের আঘাতেই হাবিবের মাথা ফেটে যায়। আমি সবাইকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলাম এর বেশি কিছু না। হাবিব সরকার আগেই তার লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা করে রেখেছিল।

এবিষয়ে তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ওসমান গনি ভূঁইয়া বলেন, প্রস্তুতি মূলক সভায় কথা কাটাকাটি হয় অন্য কিছু না, মারামারি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, সেইটা আমি জানি না জানতে হবে। আপনি তো উপস্থিত ছিলেন সভায় প্রতিবেদকের এমন প্রশ্নে শুধুমাত্র হুম বলে সে ফোন কেটে দেন। সংবাদ সংগ্রহে সাকিব হোসেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102