শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

কুমিল্লা তিতাসের জগতপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার জগতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মাঠে জগতপুর ইউনিয়ন বিএনপির দ্বি- বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়া।

উপজেলা যুব দলের সদস্য মো.নুরে আলম ভূইয়া ও মো.আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম- আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম আহবায়ক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, মাহবুব আলম সরকার, কাজী কবির হোসেন সেন্টু, আক্তার ব্যাপারী, মুন্সি আমিরুল ইসলাম মানিক, ডাঃ গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, হাজী মকবুল হোসেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা মহিলা দলের সভাপতি মোসামৎ রুবি ইসলাম, আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন চেয়ারম্যান, মিজানুর রহমান ভুলু সিকদার, উপজেলা বিএনপির সদস্য আবুল হোসেন বুলবুল, ডাঃ আবু নাছের ভূইয়া, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, উপজেলা কৃষক দলের আহবায়ক শাহজাহান সওদাগর, উপজেলা শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, সদস্য সচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেন, সদস্য সচিব এডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, কুমিল্লা উত্তর জেলা জাসাসের যুগ্ম আহবায়ক এইচ এম জাকির সওদাগর, উপজেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন প্রধান জগতপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক তোফাজ্জল হোসেন তবিল, কৃষক দলের সভাপতি মো.খোকন মিয়া, সাধারণ সম্পাদক মো.আবু হাসান ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠিত জগতপুর ইউনিয়ন বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন, জগতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো.আক্তারুল হক মাষ্টার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.
ছানাউল্লাহ মিয়া, সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন, জগতপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো.নুরুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক মো.হাবিবুর রহমান মেম্বার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হোসেন শিপলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক হাজী মহসীন খান। দুটি পদে একাধিক প্রার্থী হওয়ায় কমিটির গঠন করা সম্ভব হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102