বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ইট ভাটায় কোন ভাবেই কাঠ পোড়ানো যাবে না —–পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আড়াইহাজারের তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টার তাঁতশিল্পের আধুনিকায়নে নতুন মাইলফলক: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সার্কের মহাসচিব গোলাম সারওয়ার-এর ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার —- স্থানীয় সরকার মন্ত্রী কানাডার সঙ্গে প্রাণিসম্পদ-খাদ্য নিরাপত্তা সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ সকলের দুঃখ-কষ্ট লাঘবে সরকার সর্বোচ্চ কাজ করছে —বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদ থেকে মন্ত্রণালয় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এমপির প্রচেষ্টায় ১০০ শয্যার হোমনা সরকারি হাসপাতাল চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর বিবৃতি চুয়াডাঙ্গায় দামুড়হুদা সীমান্তে বিজিবির অভিযানে ১ কোটি ৭৬ লাখ টাকার ৮টি স্বর্ণের বারসহ স্বর্ণ পাচারকারী আটক

এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে তারেক রহমান নামের বহিরাগত এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান উপজেলার কামাল্লা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (১৭এপ্রিল) দুপুরে উপজেলার রামচন্দ্রপুর অধ্যাপক আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে (এসএসসি ভেন্যু) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খাঁন। তাকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন-১৯৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ২শত টাকা জরিমানা এবং ৭দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে বিকালে পুলিশি সহযোগিতায় তাকে জেল হাজতে পাঠানো হয়। পাশাপাশি আশেপাশের সকলকে পরীক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে বহিরাগত এক যুবক পরীক্ষার্থীদের নকল সরবরাহ করার সময় পুলিশ সদস্য তাকে আটক করে। পওে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে শাস্তি দেওয়া হয়েছে। নকলের ব্যপারে কোন ধরনের ছাড় দেওয়া হবেনা বলেও তিনি জানান।

অতএব, তিতাস উপজেলার মধ্যে যদি কেউ এমন পরিকল্পনা করে থাকেন সাবধান হয়ে জান।
তিতাস উপজেলা প্রশাসনের নিকট আবেদন পরীক্ষা শুরুর পূর্বে রাস্তা কি ভাবে যানজট মুক্ত রাখা যায় সে দিকে একটু নজর রাখার জন্য অনুরোধ করছি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102