তিতাস, কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের জগতপুর ইউনিয়নের সৎমেহের বিবির বাজারের খাজনা (টোল) আদায় হবে আগের চেয়ে ১০% কম। সরকারি নিয়ম মেনেই সব করা হবে। অতিরিক্ত খাজনা আদায় করা হবে না বলে জানান কর্তৃপক্ষ।
দূরদূরান্ত থেকে আসা খুচরা ব্যবসায়ীরা এতে আনন্দিত। পাশাপাশি ক্রেতা-বিক্রেতারা এই খবরে খুব খুশি। তারা চান কথা কাজের বাস্তবায়ন।
জানা যায়, সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার এই বাজারে হাট বসে। আর হাটের ইজারাদার জগতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিন। কয়েক মাস আগে ১০ লাখ টাকায় সর্বোচ্চ মূল্যে ওই বাজারের ইজারাদার হিসাবে তিনি ইজারা পেয়েছেন। আজ ১৭ এপ্রিল বিকালে বাজারের দায়িত্ব বুঝে নিয়েই মিলাদ মাহফিলের মাধ্যমে উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন সিকদার একতা ফাউন্ডেশনের অফিসেরও শুভ উদ্বোধন করা হয় সৎমেহের বিবির বাজারে।
তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ মনিরুল হক তপন ভূইয়ার নির্দেশনায় আজকের অনুষ্ঠানের আয়োজনে ছিলেন সিকদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তারেক সিকদার, সভাপতি মোঃ সালাহউদ্দিন ও জাপান প্রবাসী মোঃ ফরুক হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৎমেহের বিবির বাজারের ইজারাদার ও জগতপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ডেন্টিস্ট মোঃ জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাজার কমিটির সভাপতি মতিন মুন্সি, সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, রাজ্জাক শিকদার, বেনজির আহমেদ বেনু, রুবেল সিকদার, মোক্তার হোসেন হাওলাদার, মারুফ হোসেন শিপলু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মোঃ লুৎফর রহমান ও মোঃ রেজাউল প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাজী ইউসূফ, মোঃ ফারুক হোসেন, রায়হান, বাবু, শান্তাব, কামরুল হাসান কালু, সোহাগ, রিয়াদ, রমিম, নয়ন, ফয়েজ, সাইফুল, আমির হোসেন, মোস্তফা, নাছির ও রেজাউল প্রমূখ।
এর আগে গাজীপুর থেকে প্রধান অতিথি মোঃ জসিমউদদীন সহ অন্যান্য অতিথিদের এক বর্নাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে স্বাগতম জানান এলাকার যুবসমাজ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সৎমেহের বিবির বাজার জামে মসজিদের পেশ ইমাম আবু নাঈম।