শেখ রাসেল, বিশেষ প্রতিনিধি:
ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪ (চার) কেজি গাঁজাসহ মোছাঃ রুমি আক্তার (৩১) নামে এক পেশাদার নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গত ২৯ জুলাই রাত ৯টার দিকে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ সাভার মডেল থানাধীন রাজাবাড়ী গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত রুমি আক্তার রংপুর জেলার কাউনিয়া থানার সাব্দী গ্রামের মোঃ আব্দুল বারী ও মোসাঃ লাভলী বেগম দম্পতির মেয়ে এবং মোঃ জসিম উদ্দিনের স্ত্রী। তিনি বর্তমানে সাভারের রাজাবাড়ী গেন্ডা এলাকায় মাহবুবুর রহমান শিশিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে অবস্থান করে দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
ডিবি পুলিশ জানায়, ধৃত আসামীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ঢাকা জেলা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।