বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর নৌ পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা

আলী আহসান আলী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ৩০ জুলাই ২০২৬

বিশেষ ব্যবস্থাপনায় চাকরি পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী সাতক্ষীরার সেই শারমিন আক্তার। তাকে রাজধানীর এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)-এ ‘কনিষ্ঠ কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ২ আগস্ট কর্মস্থলে যোগদান করবেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শারমিন আক্তারের হাতে নিয়োগপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৬ জুলাই সাতক্ষীরা জেলায় হাসপাতাল পরিদর্শনকালে প্রতিবন্ধী শারমিন আখতার স্বাস্থ্যমন্ত্রীর কাছে একটি চাকরি প্রার্থনা করেন। মন্ত্রী তাকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছিলেন। শারমিনের গ্রামের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালী গ্রামে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সরকার ও রাজনীতি’ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেছেন।

এদিকে নিয়োগপত্র পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দৃষ্টি প্রতিবন্ধী শারমিন আক্তার।

কান্নাজড়িত কণ্ঠে গণমাধ্যমে তিনি বলেন, স্বাস্থ্যমন্ত্রী আমার অবস্থা জানার পরে নিজ দায়িত্বে আমাকে চাকরি দেয়ার ওয়াদা করেছিলেন এবং ওয়াদা অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে আমার কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এখন আমি আমার অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। এজন্য আমি প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, তিনি (শারমিন আক্তার) খুবই অসহায়। তার পরিবারে কর্মক্ষম কেউ নাই এবং উচ্চ শিক্ষা সম্পন্ন করেছেন। আমি তার পরিবারের অবস্থা জানার পর ওয়াদা করেছিলাম, তাকে চাকরি দিবো। তাকে ইডিসিএলে নিয়োগ দেয়া হয়েছে। ছয় মাস শিক্ষানবিশকাল পার করার পর তার চাকরি স্থায়ী হবে। সবাই তার জন্য দোয়া করবেন।

এসময় ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশের প্রতিবন্ধীদের পাশে থাকতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করছে সরকার। প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তিকে পূর্বাসন করা হবে। সেইসঙ্গে যার যার যোগ্য ও মেধা অনুযায়ী কর্মস্থলে ব্যবস্থা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102