মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বেলাবোতে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

শাহিনুর আক্তার, নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর বেলাবোতে যথাযথ মর্যাদায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল ৯ টায় বেলাবো উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।

পরে মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন, বিএনপি সাবেক সভাপতি অলিউর রহমান কাওসার, সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল।

এসময় উপস্থিত ছিলেন বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আল-আমিন হালদার,উপজেলা কৃষি অফিসার মহিবুর রহমান সিদ্দিকী , উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা ইউসুফ ভূঞা, মহিলা বিষয়ক কর্মকর্তা জেরিন সুলতানা সহ উপজেলার সকল কর্মকর্তা ও কর্মচারী।

সেই সাথে উপস্থিত ছিলেন বেলাবো প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন নিল, সাধারণ সম্পাদক আমিনুল হক সহ বেলাবো প্রেসক্লাবের সকল সদস্য বৃন্দ। আরো উপস্থিত ছিলেন বেলাবো উপজেলার বিভিন্ন শিক্ষক – শিক্ষিকা ও স্কুলের শিক্ষার্থী বৃন্দ।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে লাঠি খেলা সহ শিশু কিশোরদের চিত্রা অঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102