আলী আহসান রবি :
ঢাকা, ১২ জুলাই ২০২৬ খ্রি.
ডিএমপির পল্টন মডেল থানা পুলিশের একটি টিম তথ্য-প্রযুক্তির সহায়তায় ও স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে রাজধানীর বাসাবো এলাকা থেকে দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ মফিজুর রহমান লিটন (৪৭)।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন মডেল থানায় চারটি সিআর সাজা পরোয়ানাসহ মোট ১১টি সিআর পরোয়ানা মুলতবি ছিল। দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চলছিল। তার সব মোবাইল নম্বর বন্ধ থাকায় এবং বিভিন্ন সম্ভাব্য ঠিকানায় গোপনে আসা-যাওয়া করায় অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছিল না।
পরবর্তীতে তথ্য-প্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহযোগিতায় রোববার (১২ জুলাই) বাসাবো এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।