কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
জনসম্পৃক্ত পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করে তুলতে কুমিল্লার তিতাস উপজেলায় কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিসি)-এর উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সেতুবন্ধন সুদৃঢ় করাই নবগঠিত এই কমিটির মূল লক্ষ্য।
গঠিত কমিটিতে বিশিষ্ট শিল্পপতি মাইনউদ্দিন সভাপতি নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী আলী হোসেন মোল্লা ও আবদুল বাতেন সরকার । সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক মো. আবু নাছের ভূঁইয়া, প্রচার সম্পাদক কামরুজ্জামান হীরা এবং কোষাধ্যক্ষ এমদাদ হোসেন আখন্দ।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন মাজেদুল ইসলাম মিন্টু, মকবুল আহমেদ, মো. আশরাফুল আলম, ডা. এনামুল হক, মো. নজরুল ইসলাম, ডা. দেলোয়ার হোসেন, গাজী মোহাম্মদ হানিফ, পরুল আক্তার, রুবি ইসলাম, সেলিনা আক্তার ও রোজিনা আক্তার।
এছাড়া কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জহিরুল ইসলাম (বিএসসি)। প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়াকে এবং প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সমাজে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
স্থানীয় সচেতন মহলের অভিমত, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই উপজেলা সমন্বয় কমিটি তিতাসে শান্তি, শৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।