মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজন ডাকাত সদস্য গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ০৯ জুলাই ২০২৬ খ্রি.

রাজধানীর আদাবর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইদ (২৪) ২। আকাশ (২৩) ৩। মোঃ ফারুক ওরফে কুত্তা ফারুক (২৬) ৪। কর্ণেল (১৯) ৫। মোঃ মাইন উদ্দিন (২১) ৬। মোঃ সিফাত ওরফে হিটার (২২) ও ৭। মোঃ নাহিদুল (২৫)।

আদাবর থানা সূত্রে জানা যায়, বুধবার (৮ জুলাই) রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় আদাবর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারে আদাবর থানাধীন শেখেরটেক ৭ নম্বর রোডে ব্রিজের ঢালে কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনাকালে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে একটি লোহার চাপাতি, একটি স্টিলের ছোরা, দুটি স্টিলের চাপাতি, একটি লোহার কুড়াল ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়।

আদাবর থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত মোঃ মাইন উদ্দিন এর বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও আদাবর থানায় ২ টি, মোঃ ওমর ফারুকের বিরুদ্ধে দিনাজপুর সদর থানায় ১ টি এবং মোঃ সাইদ এর বিরুদ্ধে আদাবর থানায় ১ টি মামলা রয়েছে। এ ঘটনায় আদাবর থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102