বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
বেইজিংয়ে গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর মিড ডে মিলে যদি পচা খাবার সরবরাহ করা হয়, তাহলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭ ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি সিদ্ধান্ত মাদকবিরোধী সেমিনার,বিতর্ক, আবৃত্তি, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সরকারি হাসপাতাল পরিচ্ছন্নতায় দায়িত্ব নিতে বিএমএসএফ আগ্রহী প্রশ্ন ফাঁস করলে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দিনাজপুরে প্রায় ১১ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি বেইজিংয়ে ‘ইনভেস্ট বাংলাদেশ’ সেমিনার অনুষ্ঠিত, বাংলাদেশ-চীন বিনিয়োগ চুক্তি স্বাক্ষর লিবিয়া থেকে ফিরেছেন ১৭২ বাংলাদেশি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭ ‘নজরুল বর্ষ’ পালনের সরকারি সিদ্ধান্ত

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ২৫ জুন ২০২৬

সরকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২৫ মে ২০২৬ হতে ২৫ মে ২০২৭ পর্যন্ত সময়কালকে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক ২১ জুন ২০২৬ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন নং-০৪.০০.০০০০.০০০.৮৪৬.৯৯.০০০১.২৬.৩৮৭ অনুযায়ী এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, এ ঘোষণা ২৫ মে ২০২৬ তারিখ হতে কার্যকর বলে গণ্য হবে।
‘নজরুল বর্ষ’ উদযাপনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা, স্বাধীনতা, ন্যায়বিচার এবং শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে নজরুলের প্রগতিশীল ও মানবিক দর্শনের চর্চা এবং বিকাশে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, এর অধীনস্থ দপ্তর-সংস্থা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের উদ্যোগে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102