রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শিক্ষা মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেনছে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সিলেটের কৃতিজন’ গ্রন্থের মোড়ক উন্মোচন; যুবসমাজের মাঝে বই পড়ার চর্চা বাড়ানোর আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবচেয়ে বড় সুযোগ হচ্ছে প্রযুক্তিকে যথাযথভাবে কাজে লাগানো ————–বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে—সংস্কৃতি মন্ত্রী অর্থ বছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমান শুল্ক-কর আদায় খালি চেয়ারটার নাম বাবা চট্টগ্রাম বন্দরে জাল সনদে ইনল্যান্ড মাস্টার নিয়োগে কর্মচারীদের অসন্তোষ , তদন্তের দাবি দিমেক হাসপাতালের সভাপতি মন্ত্রী ডা. জাহিদ হোসেন ও সহ-সভাপতি এমপি জাহাঙ্গীর আলমকে ড্যাবের অভিনন্দন বিএডিসি কর্মকর্তার আঙুল ফুলে কলাগাছ: রংপুর ও নিজ এলাকায় বিপুল সম্পদের পাহাড়!

অর্থ বছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড পরিমান শুল্ক-কর আদায়

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ২১ জুন, ২০২৬ খ্

চলতি অর্থ বছরের প্রথম ১১ মাসে অর্থাৎ মে’২০২৬ পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব আদায়ের পরিমান ৩,৬০,৬৪২ কোটি টাকা যা একই সময়কালের অতীতের সকল রেকর্ড অতিক্রম করেছে। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ১১ মাসে ৩,২৭,৭৮৫.৭৮ কোটি টাকা আদায়ের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে ৩২,৮৫৬.২২ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১১ মাসের তুলনায় ২০২৫-২৬ অর্থবছরের একই সময়কালে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধির হার ১০.০২%।

চলতি ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের সংশোধিত লক্ষ্যমাত্রা ৫,০৩,০০০ কোটি টাকা নির্ধারণ করা হয়, যার বিপরিতে মে’ ২০২৬ পর্যন্ত আদায়ের পরিমান ৩,৬০,৬৪২ কোটি টাকা। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের মোট আদায়ের লক্ষ্যমাত্রা ৪৪২,০৮৪ কোটি টাকার তুলনায় আদায়ের পরিমান ৮১,৪৪২ কোটি টাকা কম হয়েছে। এক্ষেত্রে, লক্ষ্যমাত্রা অর্জনের হার হলো ৮১.৫৮%। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে কাস্টমস অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধির পরিমান ৭.০৮%, ভ্যাট অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধির পরিমান ১০.০৫% এবং আয়কর অনুবিভাগের আদায়ের প্রবৃদ্ধির পরিমান ১২.৫৪%।

জুন ২০২৬ মাসের প্রথম ২০ দিনে ২৯,৩১১ কোটি টাকা রাজস্ব আদায়ের মাধ্যমে ২০ জুন ২০২৬ পর্যন্ত ৩,৮৯,৯৫৩ কোটি টাকা আদায় হয়েছে, যা বিগত অর্থ বছরের মোট আদায় ৩৭০,৮৪৩.০৩ কোটি টাকার তুলনায় বেশি। জুন মাসের শেষ ১০ দিনে আরো ২৫,০০০ টাকা আদায়ের মাধ্যমে চলতি অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪,১৫,০০০ কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে বলে জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে। সেক্ষেত্রে চলতি অর্থ বছরের রাজস্ব আদায়ের পরিমান লক্ষ্যমাত্রা হতে ৮৮,০০০ কোটি টাকা কম হলেও বিগত অর্থ বছরের তুলনায় ৪৩,১৫৭ কোটি টাকা বেশি রাজস্ব আদায় করা সম্ভব হবে।

রাজস্ব আদায়ের গতি ত্বরান্বিত করার জন্য ইতোমধ্যে আয়কর, ভ্যাট এবং কাস্টমস অনুবিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পৃথক তিনটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। উক্ত টাস্কফোর্স তিনটি ইতোমধ্যে আপীল, ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সহ কর আদায় বৃদ্ধির নানামুখী কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে। কর ফাঁকি উদঘাটন পূর্বক রাজস্ব পুনরুদ্ধার, স্বয়ংক্রিয় পদ্ধতিতে নির্বাচিত অডিট মামলা সমূহ দ্রুত নিষ্পত্তিপূর্বক দাবি সৃষ্টি ও কর আদায়, উৎসে আয়কর এবং উৎসে মূসক আদায় কার্যক্রমের মনিটরিং, কাস্টমস হাউসের পোস্ট ক্লিয়ারেন্স অডিট কার্যক্রম এবং রিস্ক ম্যানেজমেন্ট কার্যক্রম জোরদার এবং উচ্চ ঝুকিপূর্ণ করদাতাদের আয়কর এবং ভ্যাট অডিট যুগপৎভাবে সম্পন্ন করার ফলপ্রসু ও কার্যকর উদ্যোগের ফলে জাতীয় রাজস্ব বোর্ডের সার্বিক কার্যক্রমে গতির সঞ্চার হয়েছে। দেশের জন্য প্রয়োজনীয় রাজস্বের সংস্থান করতে জাতীয় রাজস্ব বোর্ডের জোরালো প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102