শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দুর্গম এলাকায় দ্রুত যাতায়তের জন্য স্পিড বোড প্রদান করেন সিরাজগঞ্জ ৪ আসনের মাননীয় এমপি বাণিজ্য ও অর্থনৈতিক বিশ্লেষণে এআই ব্যবহার নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রশিক্ষণ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আজ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেন জলঢাকায় ডাউয়াবাড়ি ইউনিয়নে চেয়ারম্যানের চেয়ার নিয়ে নতুন বিতর্ক, জেলা প্রশাসকের কাছে অভিযোগ পিআরএল ছুটি গমনের দিনই পুলিশ সদস্যের হাতে লাম্পগ্রান্ট বিলের চেক তুলে দিলেন সিরাজগঞ্জ পুলিশ সুপার কুমিল্লা তিতাসে ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তাজউদ্দিন ভূঁইয়ার ব্যাপক গণসংযোগর ও প্রচারণা রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি পিরোজপুরের আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত- সংসদ সদস্য মাসুদ সাঈদী সহ উপস্থিত ছিলেন প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াতের ‘গুড মুভ’, প্রার্থী কর্নেল অলি—চাপে বিএনপি শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো এনআরবিসি ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬

আহসান উল্লাহ খান
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

আহসান উল্লাহ খান, স্টাফ রিপোর্টারঃ

শনিবার (২০ জুন২০২৬ খ্রি.)  সকাল ১০ টায় পৌর শহরের অফিসার্স ক্লাব, হলরুমে “আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ লেনদেন’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ও সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’।

উক্ত অনুষ্ঠানের আগে বনার্ঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার স্টেশন হয়ে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। সিরাজগঞ্জ জেলার সকল তফসিল ব্যাংকের অংশগ্রহণে ও লিড ব্যাংক হিসেবে এনআরবিসি ব্যাংক পিএলসি, সিরাজগঞ্জ এবং প্রধান কার্যালয়,  বাংলাদেশ ব্যাংক ঢাকা এর সার্বিক তত্ত্বাবধানে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২০২৬ অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এনআরবিসি ব্যাংকের জনসংযোগ বিভাগের মোঃ আসারুজ্জান এর সঞ্চালনায় এবং এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা সৃষ্টি, সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার  সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) গনপতি রায়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক গনপতি রায় বলেন, আজকের শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে শিক্ষাজীবন থেকে অর্থনীতি এবং অর্থনীতির চালিকা শক্তি ব্যাংকিং সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। সরকারের আর্থিক সাক্ষরতা কর্মসূচির বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক অর্থনীতির কাঠামো আরও শক্তিশালী হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা বলেন, স্কুল থেকে ব্যাংকিং সেবা গ্রহণ সহজ করতে বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিং সেবা চালু করেছে। প্রয়োজনীয় নীতিমালা জারি করে বিনামূল্যে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ৫৯টি ব্যাংকই বর্তমানে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ সেবা দিচ্ছে। সর্বশেষ জানুয়ারি-মার্চ প্রান্তিক শেষে শিক্ষার্থী ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৬২ লাখ ৭৩ হাজার। এসব হিসাবে শিক্ষার্থীদের জমানো মোট আমানতের পরিমাণ ২ হাজার ৯১০ কোটি টাকা।

এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ বলেন, ব্যাংকিং পদ্ধতি এখন হাতের মুঠোয় চলে এসেছে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা অ্যাপের মাধ্যমে ঘরে বসেই ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারছেন। শিক্ষার্থীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা এবং তাদের জন্য প্রয়োজনীয় যুগোপযোগী ব্যাংকিং সেবা দিতে এনআরবিসি ব্যাংক সব সময় কাজ করে যাচ্ছে।
এনআরবিসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) মোহাম্মদ আব্দুল কাইয়ুমের খান বলেন, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী এনআরবিসি ব্যাংক শিক্ষার্থীদের বিনাখরচে ব্যাংকিং সেবা প্রদান করছে। এছাড়া শিক্ষার্থীদের দেশে-বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণে সহযোগিতায় বিশেষ সেবা চালু রেখেছে। এনআরবিসি ব্যাংকের সারাদেশে বিস্তৃত প্রায় ৬৫০টি  শাখা-উপশাখায়  শিক্ষার্থীদের জন্য সবধরনের ব্যাংকিং সেবা ও শিক্ষা সহায়তা প্রদান করা হচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী পরিচালক ড. মো. তৌহিদুল আলম খান, এফসিএমএ অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন। অন্যদের মধ্যে এনআরবিসি ব্যাংকের রাজশাহী জোনের প্রধান অসিম কুমার দাস, সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক উদয় কুমার দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও আরো  সার্বিক ভাবে অনুষ্ঠানে সহযোগিতা করেন ন্যাশনাল ব্যাংক  পিএলসি সিরাজগঞ্জ শাখা এভিপি ও ম্যানেজার মোঃ সোহেল রানা।

উক্ত প্রোগ্রামে সিরাজগঞ্জের  বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102