শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ঈশ্বরদীতে পৈত্রিক জমির বিরোধে বিষ প্রয়োগে ফসল নষ্টের অভিযোগ সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্ট বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়নে স্থানীয় কৃষকদের সম্পৃক্ত করার নির্দেশ শ্রমমন্ত্রীর মাদ্রাসাগুলো যথাযথভাবে পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, শিক্ষামন্ত্রী আগুন, হাতুড়ি আর স্বপ্নের গল্প: ৯৬ বছর বয়সেও থামেননি কানু কর্মকার আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা বিতরণ ও মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা তিতাসে সংঘর্ষের ঘটনায় রুমেল ভূইয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা, সামনে আসছে নানা অভিযোগ গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ; দায়ীদের বিচার নিশ্চিত করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী জুলাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস- এর দ্বিতীয় মৌসুমের রেজিস্ট্রেশন: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ঘোষণা “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের বক্তব্য

বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের নির্বাহী পরিচালক হলেন ফাহমিদা খানম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

যুব ধরবে কর্মে হাল, দেশ উন্নয়ন সর্বকাল —এই স্লোগানকে ধারণ করে দেশের যুবসমাজকে আত্মনির্ভরশীল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ‘বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম’। সংগঠনটির কার্যক্রমে গতিশীলতা আনতে এবং নারী উদ্যোক্তা তৈরিতে বিশেষ গুরুত্বারোপের অংশ হিসেবে নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দেশের সফল নারী উদ্যোক্তা ফাহমিদা খানম।

গত ১৮ জুন ২০২৬, বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সংগঠনের সকল পর্যায়ের সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। নির্বাহী পরিচালককে ফুলেল সংবর্ধনায় বরণ করে নেন সংগঠনের নেতৃবৃন্দ।

২০১৯ সাল থেকে যাত্রা শুরু করা বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যুবসমাজের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের এই উদ্যোগ ইতিমধ্যে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেছে।

দায়িত্ব গ্রহণকালে ফাহমিদা খানম বলেন, যুবসমাজই দেশের মূল চালিকাশক্তি। তাদের দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব। আমি আমার দায়িত্ব পালনকালে যুব দক্ষতা বৃদ্ধি, নারী উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করে বলেন, ফাহমিদা খানমের সুদক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ যুব উন্নয়ন ফোরাম আরও শক্তিশালী হবে। তার নেতৃত্বে সংগঠনটি যুবসমাজের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে বক্তারা যুব উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102