শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
সরকারের নির্বাচনী অঙ্গীকার ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত সেল এর ৪র্থ সভা অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব —- জনপ্রশাসন উপদেষ্টা (মন্ত্রীপদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার কোনো শিশুই পিছিয়ে থাকবে না, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার! চাকরি পেলেন সাতক্ষীরার দৃষ্টি প্রতিবন্ধী শারমিন, জানালেন কৃতজ্ঞতা চোখের স্বাস্থ্য শুধু চিকিৎসাসেবা নয়, জাতীয় উন্নয়নের বড় অংশ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী শুল্ক-কর ফাঁকি দিয়ে আনা ৬৫ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট চট্টগ্রাম বিমানবন্দরে আটক সরাইলে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার

কুমিল্লা তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণি পর্যন্ত পরিচালনার জন্য নতুন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ কমিটির অনুমোদন প্রদান করে।
নবগঠিত কমিটিতে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন সরকার সভাপতি, অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন প্রধান সহ-সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেন সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়াও ৯ জন সদস্যকে নিয়ে মোট ১২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নবনির্বাচিত সহ-সভাপতি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন প্রধান বলেন, “জিয়ারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করতে আমরা সম্মিলিতভাবে কাজ করব। শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং অভিভাবকদের সম্পৃক্ততা নিশ্চিত করার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।”
তিনি আরও বলেন, “বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে সকলের সহযোগিতা নিয়ে কাজ করা হবে।”
স্থানীয় অভিভাবক ও সচেতন মহল নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষা ও সুশাসনের ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে এলাকাবাসী আশাবাদী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102