শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে – ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু দিরাই উপজেলার ইউএইচএফপিও ডাঃ শংকর চন্দ্র দাসের মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী ঢাকা সদরঘাট নৌ থানা পুলিশ কর্তৃক অজ্ঞান পার্টির সক্রিয় সদস্য মো: ফারুক গ্রেফতার সবাইকে নিজ অবস্থানে থেকে রাষ্ট্র গঠনে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে সড়ক ও কালভার্ট নির্মাণকাজে অনিয়মের অভিযোগ, প্রতিবাদ করায় দুই বৃদ্ধের ওপর হামলা উত্তরবঙ্গের কিংবদন্তী রাজনীতিবীদ ঠাকুরগাঁও ২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব দবিরুল ইসলাম এমপি মা।রা গেছেন ঈদের দ্বিতীয় দিনেও ডিএসসিসি’র বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদার: লক্ষ্যমাত্রা ১১,৭৭৬ টন

রাজশাহীতে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে – ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

শনিবার, ৩০ মে ২০২

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী শীত মৌসুমের আগেই রাজশাহীতে একটি আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা চলছে। রাজশাহী রেলওয়ে মাঠে ‘ওয়ার্ল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট’-এর মতো বড় আসর আয়োজনের মাধ্যমে রাজশাহী এবং বাংলাদেশের ক্রিকেটকে সমৃদ্ধ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আজ (৩০ মে) শনিবার সকালে রাজশাহী রেলওয়ে মাঠে আয়োজিত ডা. এ বি এম মিজানুর রহমান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী ডা. এ বি এম মিজানুর রহমান এর মহতি অবদানের কথা উল্লেখ করে বলেন, ডাক্তার মিজান করোনা মহামারীর সেই অত্যন্ত বিপজ্জনক এবং সংকটকালীন সময়ে মানুষের সেবা করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এই বিশিষ্ট সমাজকর্মীর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্টের উত্তরোত্তর সাফল্যের জন্য তিনি ভবিষ্যতে সকল প্রকার আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ডাক্তার মিজানের আদর্শ অনুসরণ করে সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে হবে এবং দেশসেবায় নিজেদের নিয়োজিত করতে হবে।
তিনি বলেন, রাজশাহী রেলওয়ে মাঠের বর্তমান অনুন্নত যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। রেল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে কয়েকটি বড় রাস্তা তৈরি করার পরিকল্পনা রয়েছে। এছাড়া মাঠটিকে আরও সুন্দর এবং খেলার জন্য পুরোপুরি উপযোগী করে গড়ে তোলা হবে।
এ সময় তিনি আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের এই মাঠে এনে খেলার ব্যবস্থা করার প্রত্যয় ব্যক্ত করেন পাশাপাশি এই ধরনের আয়োজনের সফলতার জন্য সব ধরনের আর্থিক এবং অন্যান্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102