মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে – তথ্য ও সম্প্রচার মন্ত্রী তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদনে হস্তক্ষেপ চাইলেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা ডুমুরিয়ায় ছোট কৈয়া নদী দখল করে মসজিদের নামে মাছ চাষের অভিযোগ দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান —- স্থানীয় সরকার মন্ত্রী সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৫ পরিচালকের পদ শূন্য? আইনের ১০৮ ধারা, তদন্তের অসঙ্গতি ও সুশাসন সংকটে নতুন প্রশ্ন কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ —-নৌপরিবহন মন্ত্রীর কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশা পূরণে সংবিধান সংশোধন করা হবে —স্বরাষ্ট্রমন্ত্রী

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে নদী পথের নিরাপত্তায় নিরলসভাবে দায়িত্ব পালন করছে নৌ পুলিশ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৫ মে ২০২৬ সোমবার

নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ রেজাউল করিম এর দিকনির্দেশনায় সারা দেশব্যাপী ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে নৌপুলিশের কর্মকর্তা সহ সকল স্তরের সদস্যরা।

ঈদকে কেন্দ্র করে নৌ পুলিশের আওতাধীন দুটি বিভাগের ১১টি অঞ্চল, উত্তর বিভাগে- ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, টাঙ্গাইল, সিলেট, কিশোরগঞ্জ এবং দক্ষিণ বিভাগে-চাঁদপুর, বরিশাল, খুলনা ও চট্টগ্রামের বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাটসহ নৌ পথে টহল জোরদার করা হয়েছে। সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণে অঞ্চল ভিত্তিক গুরুত্বপূর্ণ স্থানে কন্ট্রোলরুম স্থাপনসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় ঢাকার সদরঘাট ফরিদপুর অঞ্চলের পাটুরিয়া, দৌলতদিয়া, নারায়ণগঞ্জেরশিমুলিয়া ঘাট, পাবনার কাজিরহাট ও আরিচা ঘাট সহ উত্তর ও দক্ষিণ এই দু’টি বিভাগে ১১টি অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌঘাট সমূহে অতিরিক্ত নৌ পুলিশ সদস্য মোতায়েন রয়েছে যারা ২৪ ঘন্টা পালাক্রমে দায়িত্বপালন করছেন।

মোতায়নকৃত অফিসার ও ফোর্স নদী পথের বিভিন্ন ঘাটসহ গুরুত্বপূর্ণ স্থানে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছে। সকল অঞ্চলের আওতাধীন ১৭০টি ডিউটি পোষ্টে ১১৪৩ জন মোতায়েন আছে।

এছাড়াও সর্বসাধারণের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রায় যাত্রীদের করণীয় বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং, জলযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট সংরক্ষণ নিশ্চিত, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, অসুস্থদের সহায়তা, হকার ও মলম পার্টির দৌরাত্ম প্রতিরোধে জোরদার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নৌপথে চুরি, ডাকাতি ও চাঁদাবাজি সহ যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে তৎপর রয়েছে নৌ পুলিশ।

কোরবানির পশুবাহী জলযানে হয়রানী ও চাঁদাবাজি প্রতিরোধে আঞ্চলিক অফিস সমূহের পুলিশ সুপারগণ নৌপথে টহলের মাধ্যমে নজরদারি অব্যাহত রেখেছেন। এই ডিউটি চলতি মাসের ২২ মে থেকে শুরু হয়েছে এবং আগামী ২ জুন পর্যন্ত অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102