মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগেই মিলবে টেকসই সমাধান —- স্থানীয় সরকার মন্ত্রী সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি ইসলামী ইন্স্যুরেন্সের চেয়ারম্যানসহ ৫ পরিচালকের পদ শূন্য? আইনের ১০৮ ধারা, তদন্তের অসঙ্গতি ও সুশাসন সংকটে নতুন প্রশ্ন কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য দেশে ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ —-নৌপরিবহন মন্ত্রীর কোরিয়ার বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে বাংলাদেশের ৮৪২৮ পণ্য সমঝোতার ভিত্তিতে জনপ্রত্যাশা পূরণে সংবিধান সংশোধন করা হবে —স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহী/ দুই সাংবাদিককে কুপিয়ে জখম: ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি বাংলাদেশে বিনিয়োেগ মানেই ৩০০ কোটিরও বেশি ভোক্তার বাজারে প্রবেশের সুযোগ —-প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাভারে ডিবি পুলিশের বিশেষ অভিযান ট্যাপেন্টাডল ও ফেয়ারডিলসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার!

সাতক্ষীরায় BLISS হাসপাতালে অগ্নিকাণ্ড: উদ্ধার অভিযান ও আগুন নিয়ন্ত্রণে সহায়তায় বিজিবি

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ০৪ আগস্ট ২০২৬

অদ্য (০৪ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা মোড় সংলগ্ন চৌরঙ্গীর মোড়, পলাশপোল এলাকায় অবস্থিত BLISS হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ প্রাপ্তির সঙ্গে সঙ্গে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান-এর নেতৃত্বে বিজিবির ০২ প্লাটুন সদস্য প্রয়োজনীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার সরঞ্জামসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং আগুন নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা প্রদান করেন। একই সঙ্গে হাসপাতাল ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের পর হাসপাতালে অবস্থানরত সকল রোগীকে বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে জনগণের জানমাল রক্ষায় এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যতেও বিজিবির এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102