শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি ধর্ম যার যার, রাষ্ট্র সবার – প্রধানমন্ত্রীর এই ঘোষণাই সকল সম্প্রীতির ভিত্তিভূমি তথ্যমন্ত্রী বাংলাদেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকার মন্ত্রী ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা পূর্ব বিরোধের জেরে তাহিরপুরে হামলা: নারী-শিশুসহ আহত ৫, শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ প্রক্সি পরীক্ষার মাধ্যমে অন্যদের চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন সাভারে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ পেশাদার মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের জালে! জগতপুরের কৃতি সন্তান ব্যারিস্টার আহমেদ ফারজাদ বিন রওনাক সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ডিমলায় শহীদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন কলেজ সরকারিকরণের দাবিতে জোরালো আহ্বান, উন্নয়নের আশ্বাস

ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোডে ছোট ছোট গর্তে তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা

মো: ফারুক আহমেদ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মোঃ ফারুক আহমেদ, স্টাফ রিপোর্টার:

ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায় সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলোতে পানি জমে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে নারী, শিশু, বৃদ্ধ, রোগী ও কর্মজীবী মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

পরিবহন চালক ও যাত্রীরা জানান, ক্ষতিগ্রস্ত সড়কের কারণে যানবাহন ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে, যা যানজটের অন্যতম কারণ। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

এ বিষয়ে খাঁটিহাতা হাইওয়ে পুলিশের এসআই আব্দুল বাতেন বলেন, “যানজট নিরসনে হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। যান চলাচল স্বাভাবিক রাখতে আমাদের সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।”

তবে ভুক্তভোগীদের দাবি, যানজট স্থায়ীভাবে নিরসনের জন্য ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102