রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ! শাহ আমানত বিমানবন্দরে ভারতীয় যাত্রী আটক বিজিবির মানবিক উদ্যোগ: পঞ্চগড়ে সীমান্তবর্তী প্রায় ৫০০ প্রান্তিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ তৃণমূলের ক্রীড়া প্রতিভা তুলে আনাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধামরাইয়ে বাজারের সড়ক দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদের দাবিতে মানববন্ধন সব উপজেলা হাসপাতাল ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্পের ডিজাইন চূড়ান্ত হচ্ছে ….স্বাস্থ্য প্রতিমন্ত্রী আধুনিক প্রশিক্ষণ, সহজ ঋণ ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের মাধ্যমে তাঁতশিল্পের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে —বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনের বোমা সদৃশ বস্তু বোমা নয়; আতস্কিত না হওয়ার আহবান ডিএমপির ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিঃ অল্প সময়েই অনন্য সাফল্য: প্রায় দুই হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে নতুন দৃষ্টান্ত স্থাপন জিয়াউর রহমান ফাউন্ডেশনের খুলনা কমিটিতে বিতর্কিত প্রকৌশলী জুয়েল বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সার্বজনীন মানবিক দর্শনের বিকাশ জরুরি —-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিজিবির মানবিক উদ্যোগ: পঞ্চগড়ে সীমান্তবর্তী প্রায় ৫০০ প্রান্তিক মানুষ পেল বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তারিখ: ০১ আগস্ট ২০২৬

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গিরাগাঁও সীমান্তবর্তী ধামুরহাট এলাকার ৫০০ জন দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।

আজ (০১ আগস্ট) সকালে বিজিবির পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি)-এর ব্যবস্থাপনায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামুর ইউনিয়নের গিরাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ ধামুরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

চলমান বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী এলাকার প্রান্তিক জনগোষ্ঠী প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত থাকে। এই বাস্তবতা বিবেচনায় বিজিবি কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সীমান্তবর্তী প্রায় ৪৫০ থেকে ৫০০ জন অসহায় নারী, পুরুষ ও শিশুকে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে বিজিবি মানবিক দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা, খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ করে। এছাড়া শিক্ষা উপকরণ প্রদানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, “সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনে সহায়তা করাই এ কার্যক্রমের মূল উদ্দেশ্য। এ ধরনের উদ্যোগ সীমান্তবর্তী দরিদ্র মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি সহজ করবে এবং বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।”

অনুষ্ঠানে পঞ্চগড় জেলার সিভিল সার্জন, পঞ্চগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক জামাল উদ্দিন, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102