রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অনলাইন প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ চারজন গ্রেফতার; বিপুল পরিমাণ ডিভাইস ও সিম উদ্ধার সময়ের কাছে জবাবদিহি- ডি. এম. এমদাদুল হক আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী কাঁচামরিচ আমদানির অনুমতি : ২–৫ দিনের মধ্যে দাম সহনীয় পর্যায়ে আসার আশা রাজনৈতিক চক্রান্ত ও মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন ইতিহাস থেকে শিক্ষা নিন, না হলে ফ্যাসিবাদের পরিণতি ভোগ করতে হবে উল্লাপাড়ার প্রবাসী জুলফিকার রহমানের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অনিয়মের অভিযোগ কুমিল্লা তিতাসে চর দখলকে কেন্দ্র করে হামলা, লুটপাট ও মিথ্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২ আগস্ট, ২০২৬ খ্রি.:

সেবার মানসিকতা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী আজ দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির চ্যামনি মেমোরিয়াল হলে আয়োজিত ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের (১ম পর্যায়) সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বিগত সময়ে গুম, নিখোঁজ, বিচারবহির্ভূত নিপীড়ন ও রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যাওয়া প্রতিটি অভিজ্ঞতাকে গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠার শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। তিনি বলেন, যেকোনো মূল্যে বিচারহীনতার সংস্কৃতি দূর করে আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে, যাতে সমাজে আর কখনো কোনো নাগরিককে অতীতের মতো নির্যাতনের শিকার হতে না হয়।

বিশ্ববরেণ্য অহিংস নেতা নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের দীর্ঘ জেলজীবন ও অমানুষিক নির্যাতনের স্মৃতি স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, ম্যান্ডেলা যেভাবে কোনো প্রতিশোধ না নিয়ে সবাইকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন করেছিলেন, ঠিক তেমনি আমাদেরও যেকোনো মূল্যে প্রতিশোধের রাজনীতি থেকে দূরে থাকতে হবে। গত ৫-৬ মাসে দেশের কোনো আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে কাস্টডিয়াল ডেথ, গুম বা অযাচিত পারসিকিউশনের কোনো রেকর্ড নেই উল্লেখ করে তিনি বলেন, কেবল রুটিন অপারেশনাল কার্যক্রম ও রাইট অব প্রাইভেট ডিফেন্সের আওতায় যতটুকু বলপ্রয়োগ প্রয়োজন তা ছাড়া পুলিশ কোনো অন্যায় পদক্ষেপ নেয়নি। তবে অপরাধীরা যেন স্বাধীনতা না পায় সে বিষয়ে কঠোর সজাগ থাকার নির্দেশ দেন তিনি।

দক্ষ ও দূরদর্শী পুলিশ প্রশাসন গড়ার বিষয়ে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, শুধু ভালো ফল করাই যথেষ্ট নয়; যদি মনমানসিকতার পরিবর্তন না ঘটে তবে বাস্তবিক জীবনে সাধারণ জনগণ যথাযথ সেবা থেকে বঞ্চিত হয়। তিনি প্রবেশনারদের বয়স ও সাকুল্যে চাকরির মেয়াদের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনা করে তাদের জন্য ন্যায়সঙ্গত সুযোগ-সুবিধার নিশ্চয়তা প্রদান করা হবে বলে আশ্বাস দেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল (অ্যাডিশনাল আইজিপি) জি এম আজিজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন একাডেমির অ্যাডিশনাল ডিআইজি আবদুল আজিজ।

অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী নবীন কর্মকর্তাবৃন্দ ছাড়াও বাংলাদেশ পুলিশ একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102