সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে সাংবাদিক জিতেন বড়ুয়া গ্রেফতার নিন্দা ও প্রতিবাদে সিআরএ ‎

মো: সালাউদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

মোঃ সালাউদ্দিন:- সাংবাদিক জিতেন বড়ুয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা এবং পেশাগত দায়িত্ব পালনের সময় আটকের প্রতিবাদে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

‎শুক্রবার (৮ মে) সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় খাগড়াছড়িতে চালানো হচ্ছে সাংবাদিক গ্রেপ্তার আতঙ্ক, (৭মে) সন্ধ্যায়  তুলে নেওয়া হল সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়াকে একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলায় তাকে আটক দেখানো হয় এবং বিভিন্ন মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে পেশাদার সাংবাদিকদের, অন্তত আধাডজন সাংবাদিক ‘কঠিন সময়’ পার করছেন বলে অভিযোগ উঠেছে।

‎একই সঙ্গে মামলার ভয়ে ও হামলার আশঙ্কায় কয়েকজন সাংবাদিক আত্মগোপনে রয়েছেন বলেও জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

‎এ সকল ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

‎সিআরএ সভাপতি সোহাগ আরেফিন বলেন, সারা দেশে সাংবাদিকদের উপর চলছে মিথ্যা মামলার খরগ।

‎গত ইউনুস সরকারের আমলে ৪৯৬ সাংবাদিক হয়েছে নির্যাতন, হামলা, মামলার শিকার, অগণিত সাংবাদিকদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে, আমরা এই সকল বিষয়ে সরাসরি তথ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাই।

‎সিআরএ’র সাধারণ সম্পাদক নুূরুল আমিন খোকন বলেন, ইতিমধ্যেই আমরা খাগড়াছড়িতে দেখেছি পেশাদার সাংবাদিকদের বিভিন্ন দলের তকমা লাগিয়ে গ্রেফতার ও হামলা চালানো হয়েছে।

‎জীতেন বড়ুয়া খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং সময় টিভির নিজস্ব প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করছে। তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হচ্ছে। এসব ‘মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা দাবি করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102