সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

বালিয়াডাঙ্গী প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন: সভাপতি হারুন, সম্পাদক মশিউর রহমান নির্বাচিত

মো: পজিরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

মো: পজিরুল ইসলাম বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক পদে মোঃ এস এম মশিউর রহমান সরকার এবং সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৮০ জন ভোটারের মধ্যে ৭৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের প্রধান মোঃ মকবুল হোসেন ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সভাপতি পদে হারুন অর রশিদ ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে মোঃ এস এম মশিউর রহমান সরকার ৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে ফজলুর রহমান ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।

এছাড়া সহ-সভাপতি পদে দবিরুল ইসলাম ৪৬ ভোটে, সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ সাইফুল ইসলাম ৪৯ ভোটে এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নূরনবী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
কোষাধ্যক্ষ পদে মোঃ নুরুজ্জামান, দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল মুতাল্লিব সম্রাট ৫১ ভোটে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নইমুল ইসলাম নায়ুম ৩৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য সম্পাদক পদে মিলন আক্তার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন।
কার্যকরী সদস্য (৩) পদে জিয়াউর রহমান ৫২ ভোটে, রবিউল আউয়াল ৫১ ভোটে এবং মশিউর রহমান ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন আজকের পত্রিকার বালিয়াডাঙ্গী প্রতিনিধি মোঃ আল মামুন জীবন, মাহমুদুল হাসান দুলু ও শহিদুল্লাহ সিদ্দিকী।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102