সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

দুর্নীতিমুক্ত জনবান্ধন অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে —-ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

বৃহস্পতিবার ২১ মে ২০২৬

দুর্নীতিমুক্ত জনবান্ধন অটোমেটেড ভূমিসেবা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে। আজ বিকালে তেজগাঁওস্থ ভূমি ভবনের সভাকক্ষে ভূমিসেবা মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু একথা বলেন।মন্ত্রী বলেন -আমরা সকল ভূমিসেবা বিষয় সচেতনতা তৈরিতে কাজ করছি ;এ মন্ত্রণালয় জনসেবামূলক প্রতিষ্ঠান এবং সেটা যেন আরও গ্রহণযোগ্য হয় সেজন্য আমরা সকল কার্যক্রম হাতে নিয়েছি।এ মেলার মধ্যে দিয়ে সারা দেশে ব্যাপক জাগরণ সৃষ্টি হয়েছে।যারা ফরিয়া,যারা মন্ত্রণালয়ের ভেতরে বা বাইরে থেকে দুর্নীতির চেষ্টা করে তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি যে সততা ,নিষ্ঠার সাথে আমরা জনগণের ভূমিসেবা নিশ্চিত করতে চাই।এর ব্যত্যয় করে ,সেবার মনোভাব বাদ দিয়ে যদি কেউ শাসকের মনোভাব পোষণ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।মন্ত্রী আরো জানান -ভূমি সংক্রান্ত মামলা জট কমাতে আমরা দ্রুতই সংসদে একটি বিল আনবো।আমরা ভূমির সকল সেবা একটি ছাতার নিচে আনতে কাজ করছি।
তিনি আরও বলেন- আমরা এদেশের মানুষ সবসময় দখলদারদের প্রতিহত করেছি নিজেদের জমিজমা ও পরিবারকে রক্ষা করার জন্য। বিদেশিদের মধ্যে আমাদের কোন প্রভু নাই,সকলে আমাদের বন্ধু। এদেশের জনগণের জন্য যেটা ভালো হয় আমরা সে ব্যবস্থা নিব।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, “ভূমির জটিল সমস্যাগুলো একদিনে সমাধান সম্ভব নয়। তবে আমরা একটি টেকসই ও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করে যাচ্ছি।” তিনি আরও জানান, ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ আধুনিক ও জনবান্ধব করতে অটোমেশন প্রকল্প দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই অটোমেটেড বা স্বয়ংক্রিয় পদ্ধতি বাস্তবায়নের ফলে ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি আরও সহজ, স্বচ্ছ এবং দুর্নীতিমুক্ত হবে। তিনি আরও বলেন- ৬১ টি জেলায় ভূমি ভবনের নাগরিক সেবা কেন্দ্রের মতো দ্রুতই নাগরিক সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।
অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্টলের মধ্য থেকে ৩ টি স্টলকে পুরস্কার প্রদান করা হয় এবং অন্যান্য অংশগ্রহণকারীদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102