সাংবাদিক মোহাম্মদ খালেকুজ্জামান সুজিত :
বিশেষ প্রতিনিধি – দৈনিক এই আমার দেশ
শনিবার (২৩শে মে ২০২৬)।
২০২৫-২০২৬ অর্থ বছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে ধামরাইয়ে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। এতে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
শনিবার (২৩ মে ২০২৬) দুপুরে ধামরাই পৌরসভা কার্যালয় সংলগ্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
তিনি বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সরকারের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এসময় বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক।
ধামরাই পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন।
ধামরাই পৌরসভা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন স্তরের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।