সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

হরিণাকুণ্ডুতে ডালে ডালে নুয়ে পড়েছে স্বপ্ন

মো: রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

মোঃ রবিউল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহঃ

সবুজের মাঝে ডালে ডালে নুয়ে পড়েছে স্বপ্ন।আবেগপূর্ণ এই বাক্যটি কোনো কবিতার পঙক্তি বা কোনো গল্পের অংশ নয়। এটি এখন সত্যি ঘটনা। চাকরির পেছনে না ঘুরে হয়েছেন উদ্যোক্তা। তবে উদ্যোক্তাকে একজন সাধারণ উদ্ভাবক হিসেবে বললেও বাড়িয়ে বলা হবে না। ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার নঔশের মালিথার ছেলে, রাসেল হুসাইন এমনই এক জন উদ্যোক্তা যিনি তার নিজ উদ্যোগেই তৈরি করেছেন সাথী ফসল সজনে চাষ। বারোমাসি এই সজনে চাষ আর রাইসা-কে নিয়েই তার যত স্বপ্ন। উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামেই বাড়ির আঙ্গিনায় গড়ে তুলেছেন সবুজের মাঝে বারোমাসী সজনের বাগান। অপরুপ পাক-পাখালীর কলরবে মুখোরিত,সবুজের মাঝে ছোট্ট ছোট্ট গাছের ডালে ডালে নুয়ে পড়েছে ২৩ থেকে ২৪ইঞ্চি লম্বা সজনে।

কারো দানে বা সহোযোগিতায় নয় সম্পূর্ণ নিজেস্ব অর্থায়নে কোলাহল মুক্ত, উন্মুক্ত পরিবেশে তৈরী করেছেন সাথী ফসল। শুধু সজনেই নয় একই সাথে গড়ে তুলেছেন মিষ্টি রসালো ফরমালিন মুক্ত আঙ্গুর, আনারস,পেঁপে সাথে আছে চারা উৎপাদনের কারখানা।

উন্নত জাতের সজনে থেকে ৫ লক্ষ টাকার বীজ,১ লক্ষ টাকার আনারস,১ লক্ষ টাকার পেঁপে এবং ৫ লক্ষ টাকার আঙ্গুর বিক্রয় হবে বলেও আশাবাদী এই সফল উদ্যোক্তা।

আঙ্গুরের থোকার ভারে নুয়ে পড়েছে বান। মিষ্টি রসালো আঙ্গুর, সাথী ফসল ও সজনে বাগান দেখতে আসা রঘুনাথপুর আল ফুরকানীয়া হাফেজিয়া মাদ্রাসার, শিক্ষক হাফেজ আব্দুল আলিম জানান, এরকম লম্বা লম্বা সজনে এবং মিষ্টি আঙ্গুর দেখে আমি মুগ্ধ হয়ে পড়েছি। এরকম সজনের বাগান আগে আর কখনো দেখেন নি বলেও জানান তিনি।

রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী ফারিয়া এই বাগানে ফল খেতে এসে জানান আমার আব্বু বাজার থেকে যে আঙ্গুর কিনে নিয়ে আসে, তার চেয়ে এই ফল খুব স্বাধ লাগছে।

সফল এই উদ্যোক্তা রাসেল হুসাইন সাংবাদিকদের জানান, আমি কাপাশহাটীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে ভর্তি হই হরিণাকুণ্ডু পাইলট স্কুল এণ্ড কলেজ ভোকেশনালে। সেখান থেকে ২০১৬ সালে এসএসসি পাশ করি। এরপর ২০১৭ সালে মাগুরা পলেটেকনিক ইনিস্টিউট থেকে পাশ করে বসে না থেকে, চাকুরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি। সম্পূর্ণ নিজের অর্জিত অর্থ দিয়ে গড়ে তুলেছি আমার এই সাথী ফসল এবং সজনে চাষাবাদ। মানুষের কাছ থেকে জমি লীজ নিয়ে এই কর্মজজ্ঞ চালিয়ে যাচ্ছেন বলেও জানান রাসেল হুসাইন। তিনি আরো জানান এখন আমার কাছ থেকে এমন কিছু একটা করার পরামর্শ নেন অনেকেই। অনেকেই কৃষি কাজকে একটু অন্যভাবে দেখে, কিন্তু আমি তাদের দেখিয়ে দেবো এটা অনেক দামী একটা কাজ।

৭ নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বশির উদ্দীন বলেন,তিনি আমার ইউনিয়নের অহংকার। আমি এর আগেও অনলানে দেখেছি। তবে আমি খুব শীগ্রই এটি সরজমিনে গিয়ে দেখে আসবো এবং তার সার্বিক সহোযোগিতা করবো বলেও জানান ঐ জনপ্রতিনিধি।

এদিকে হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর জানান,আমাদের কার্যালয় থেকে এসব উদ্যোক্তাদের সাথে সবসময়ই খোঁজ খবর নিয়ে থাকি। আমি নিজেও মাঝেমধ্যে সরজমিনে পরিদর্শন করে থাকি। ইতিমধ্যে আমি রাসেল হুসাইন এর সাথী ফসল ও সজনেগাছের বাগান পরিদর্শন করেছি। এসব উদ্যোক্তাদের বিষয়ে সার্বক্ষণিক সহোযোগিতার জন্য আমার কার্যালয় থেকে বিশেষ যত্নশীল বলেও জানান ঐ শীর্ষ কর্মকর্তা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102