সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুমিল্লা তিতাসে ইরী ধান-১০২ জাতের নমুনা শস্য কর্তন, হেক্টরপ্রতি ফলন প্রায় ৭ টন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার করিকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের কৃষক মুরশিদ মিয়ার জমিতে ইরী ধান-১০২ জাতের ধানের নমুনা শস্য কর্তন অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পরিসংখ্যান অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। নমুনা শস্য কর্তনের মাধ্যমে মাঠপর্যায়ে নতুন জাতের ধানের উৎপাদন পরিস্থিতি যাচাই করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন, সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন সরকার এবং পরিসংখ্যান অধিদপ্তরের তদন্তকারী মোহাম্মদ দ্বীন ইসলাম।

নমুনা শস্য কর্তনের ফলাফলে দেখা যায়, ইরী ধান-১০২ জাতের ধানের উৎপাদন হেক্টরপ্রতি প্রায় ৭ টন হয়েছে। এ ফলন স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। কৃষি কর্মকর্তারা জানান, উন্নত জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এবং অধিক ফলন নিশ্চিত করতে কৃষি বিভাগ নিয়মিত মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102