সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

ওআইসি যুব সম্মেলনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হকের

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

তুরষ্ক, ১১ মে ২০২৬

তুরস্কের কোনিয়াতে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৬’-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠানে আজ প্রবন্ধ উপস্থাপন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। সেখানে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে সহযোগিতা ও সংহতি আরও জোরদার করার জোরালো আহ্বান জানান।

বক্তব্যের শুরুতেই প্রতিমন্ত্রী বলেন, ওআইসি ইয়ুথ ক্যাপিটাল কর্মসূচিটি মুসলিম বিশ্বের তরুণদের জন্য সাংস্কৃতিক বিনিময় এবং নীতিগত উদ্ভাবনের একটি অন্যতম প্ল্যাটফর্ম। তিনি মনে করেন, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল নৈতিকতার মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এই প্ল্যাটফর্ম তরুণদের একটি শক্তিশালী ভিত্তি প্রদান করবে। তিনি আরও বলেন, বাংলাদেশ এই সম্মেলনকে সদস্য দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বিবেচনা করে।

দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন তার ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উপভোগ করছে, যেখানে মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশই যুবক। তিনি ব্যাখ্যা করেন যে, বর্তমান নেতৃত্বের অধীনে বাংলাদেশ একটি শ্রম-নির্ভর অর্থনীতি থেকে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সমাজে রূপান্তরিত হয়েছে এবং তরুণরাই এই পরিবর্তনের মূল কারিগর। ক্রীড়াঙ্গনেও বাংলাদেশ বিশ্বমানের অবকাঠামো তৈরি করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের যুবকদের অদম্য মনোবল ও পরিশ্রম করার ক্ষমতা দেশকে অপার সম্ভাবনার ভূমিতে পরিণত করেছে।

যুব উন্নয়ন পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেন, জাতীয় যুব ও উদ্যোক্তা নীতিমালার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে এবং স্বল্প সুদে ঋণ ও স্টার্ট-আপ গ্র্যান্ট দিয়ে তাদের উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে। প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি পরিবেশ তৈরি করা, যেখানে দেশের প্রত্যন্ত অঞ্চলের কোনো তরুণের মেধা ও আইডিয়া বৈশ্বিক প্রতিষ্ঠানে রূপ নিতে পারে। তিনি খেলাধুলাকে জাতি গঠনের হাতিয়ার হিসেবে বর্ণনা করে একটি ঐক্যবদ্ধ ইসলামি বিশ্ব গঠনে ‘ওআইসি গেমস’ আয়োজনেরও প্রস্তাব পেশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রী এইচ.ই. ওসমান আসকিন বাক, ওআইসি সচিবালয়ের যুব ও ক্রীড়া বিভাগের প্রধান ড. বুবাকারি মাইগা, কোনিয়ার গভর্নর ইব্রাহিম আকিন এবং তুরস্কের একে পার্টির ডেপুটি চেয়ারম্যান আহমেদ বুইউকগুমুস।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102