সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

মিরপুর স্টেডিয়ামের নিরাপত্তা জোরদার

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন ৭ জুন। এরই মধ্যে মনোনয়নপত্র কেনা-বেচা চলছে। কাউন্সিলররা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিসিবি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম চলমান থাকায় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয় প্রাঙ্গণের সবকটি গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের স্টেডিয়াম প্রাঙ্গণে প্রবেশের সময় আনসার সদস্য এবং নিরাপত্তা কর্মীদের সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া সাংবাদিকদের জন্য রয়েছে নির্দেশনা। বিসিবি জানিয়েছে, যাচাইকরণের সুবিধার্থে, সব গণমাধ্যম প্রতিনিধিকে নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র সাথে রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।

প্রয়োজনীয় নিরাপত্তা বিধি বজায় রাখার ক্ষেত্রে আন্তরিক সহযোগিতা চেয়েছে বিসিবি।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102