সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ-২০২৬ উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা, ১৫ মে, ২০২৬

বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান সরকার সকল প্রকার ইনডোর ও আউটডোর গেমসকে সমান গুরুত্ব দিচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর পল্টনস্থ শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ‘প্রথম বিভাগ ব্যাডমিন্টন লীগ ২০২৬’-এর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে বিশেষ দু-একটি খেলার ওপর অধিক গুরুত্ব দেওয়া হলেও বর্তমান সরকার সকল খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে। খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ইতিমধ্যে ২৮টি ফেডারেশনের ৩০০ জন খেলোয়াড়কে মাসিক এক লক্ষ টাকা হারে বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, গত মে মাস থেকে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে আটটি বিভাগের মধ্যে ব্যাডমিন্টনকেও অন্তর্ভুক্ত করা হয়েছে, যা তৃণমূল থেকে দক্ষ শাটলার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। চলতি বছরেই ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণের কাজ শুরু হবে, যেগুলোতে অত্যাধুনিক ইনডোর স্টেডিয়ামের সুবিধা থাকবে।

এছাড়া ব্যাডমিন্টন ফেডারেশনের আবেদনের প্রেক্ষিতে তিনি শহীদ তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামকে দ্রুততম সময়ের মধ্যে শীতাতপ নিয়ন্ত্রিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এবং মানসম্মত প্রশিক্ষণের জন্য দুই বছরের মেয়াদী বিদেশি কোচ নিয়োগের বিষয়ে ফেডারেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে সরিয়ে রেখে একটি সুস্থ জাতি উপহার দিতে। ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন লীগের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী নিকটস্থ রোলার স্কেটিং গ্রাউন্ডে ‘স্বাধীনতা দিবস বয়স ভিত্তিক রোলার স্কেটিং হিট ২০২৬’-এর উদ্বোধন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102