সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে — ভূমিমন্ত্রী

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

০৯ এপ্রিল, ২০২৬

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমি আশা করছি বাংলাদেশের পতাকাকে এই ছোট সোনামনিরা ভবিষ্যতে বিশ্ব দরবারে তুলে ধরবে।

আজ শনিবার (০৯ মে) বিকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই ও যারা অংশগ্রহণ করেছে তারা যেন ভবিষ্যৎ জাতির নেতৃত্ব দেয় এবং রাজশাহীর সম্মান বৃদ্ধি করে এটাই প্রত্যাশা। প্রতিযোগিতায় যারা খুবই ভালো করবে তারা জাতীয় পর্যায়ে উন্নত ট্রেনিং পাবে এবং বিকেএসপিতে ভর্তির জন্য অগ্রাধিকার দেওয়া হবে।
প্রধানমন্ত্রী ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে কথা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের জাতীয় যে স্টেডিয়াম আছে সেটার নাম আমাদের প্রিয় সন্তান বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে করা হবে। সেখানে নতুন করে ফ্ল্যাডলাইট লাগানো হবে। রাজশাহীতে খুব দ্রুত টি-টোয়েন্টি ও আন্তর্জাতিক মানের ফুটবল এবং অন্যান্য খেলা নিয়ে এসে রাজশাহীর খেলার মান আরও বৃদ্ধি করা হবে। আমি আশা করছি রাজশাহীর বিভিন্ন স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা খুব দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ও অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে অতিরিক্ত কমিশনার আল মামুন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বক্তৃতা করেন। অন্যান্যের মধ্যে সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট, সনদ এবং ট্রফি তুলে দেন মন্ত্রী।
উল্লেখ্য যে, সরকার তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছে। এ খেলায় ০৮টি ইভেন্টে ১২ থেকে ১৪ বছর বয়সি শিশু-কিশোর ক্রীড়া প্রতিভা অন্বেষনে অংশ গ্রহণ করে। ইভেন্টগুলো হচ্ছে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিনটন, দাবা, মার্শাল আর্ট এবং সাঁতার।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102