সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

জলঢাকায় সাংবাদিক ঐক্য পরিষদের এডহক কমিটি গঠন, ঘোষণা দিলেন এমপি ওবায়দুল্লাহ সালাফী

রাশেদুজ্জামান সুমন
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রাশেদুজ্জামান সুমন : নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের সমন্বয়ে “জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদ”-এর কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রেসক্লাব জলঢাকার সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন, ফহমিদ ফয়সাল (কমেট) চৌধুরী, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিমুর রহমান এবং থানা প্রতিনিধি এসআই আবু হাসান।

জলঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন,জলঢাকা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী ডলার, বাংলাদেশ সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ আল হাসানসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি মাওলানা ওবায়দুল্লাহ সালাফী “জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদ”-এর এডহক কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে প্রেসক্লাব জলঢাকার সভাপতি মোঃ কামরুজ্জামান এবং সদস্য সচিব হিসেবে প্রেসক্লাব জলঢাকার সাবেক সভাপতি মাহাবুবার রহমান মনিকে মনোনীত করা হয়।
বক্তারা সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, নতুন এডহক কমিটির মাধ্যমে জলঢাকার সাংবাদিকদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় হবে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102