মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
অর্থের অভাবে কারও চিকিৎসা হবে না, এমনটা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী শেরেবাংলা নগর, হাজারীবাগ ও মুগদা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৩ জন গ্রেফতার আশুলিয়ায় মাদক মামলার সাক্ষীকে প্রাণনাশের হুমকি, পুলিশে জিডি, টেন ইয়াসিন ও কিশোর গ্যাংয়ের আতঙ্কে স্থানীয়রা! ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সবার আগে ঝাঁপিয়ে পড়তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় —- নাহিদ ইসলাম হাওর ও দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষাসেবা আরও কার্যকর করতে সরকার নতুন পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীর হারিয়ে যাওয়া স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সিআইডি চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা-নারিতা রুট পুনরায় চালু কমিউনিটি এনগেজমেন্টের(প্যারেন্ট সার্কেল ও বন্ধু রেজিস্টার) মাধ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে —-প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ, গবেষণার ক্ষেত্রে এই তরুণেরকে এগিয়ে আসতে হবে

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

ঢাকা: ২৬ এপ্রিল ২০২৬

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বাংলাদেশের একটি বিশাল জনগোষ্ঠী তরুণ। গবেষণার ক্ষেত্রে এই তরুণেরকে এগিয়ে আসতে হবে। আন্তর্জাতিক ক্ষেত্রে মেধাস্বত্বের অংশীদারিত্ব বৃদ্ধি করতে হলে আমাদের দেশের ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ট’কে কাজে লাগাতে হবে।

আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অডিটরিয়ামে ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেধাস্বত্ব সুরক্ষার বিষয়টি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। আমরা চাই আমাদের মেধাস্বত্ব তালিকা আরো দীর্ঘতর হোক। এজন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতার আয়োজন করতে হবে। পাশাপাশি, মেধাবীদের অনুপ্রেরণার জন্য পুরস্কার প্রদানের ব্যবস্থা করতে হবে। এছাড়া, মেধাস্বত্ব ও উদ্ভাবনী বিষয়ে প্রতিবছর মেলার আয়োজন করা যায়। এজন্য সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকেও এগিয়ে আসতে হবে।

মন্ত্রী আরও বলেন, আমাদের তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে কাজে লাগাতে হলে বিশ্ববিদ্যালয়গুলোর ‘গবেষণা ও উন্নয়নে’ আরো গুরুত্ব প্রদান করা প্রয়োজন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র নির্বাচনী ইশতেহারে শিক্ষাখাতে পর্যায়ক্রমে জিডিপির ৫% বরাদ্দের ঘোষণা দেয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

ইউজিসি’র চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মহিদুস সামাদ খান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার, ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব আলোচনায় অংশগ্রহণ করেন। ইউজিসির সচিব ড. মো: ফখরুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102