সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

থাইল্যান্ডকে ১৭ পয়েন্টে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

আলী আহসান রবি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

আলী আহসান রবি :

২৩ এপ্রিল, ২০২৬

এশিয়ান বিচ কাবাডি ২০২৬ এ থাইল্যান্ডের বিপক্ষে ৫১-৩৪ পয়েন্টের দুর্দান্ত জয়ের জন্য বাংলাদেশ নারী কাবাডি দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। এক অভিনন্দন বার্তায় তিনি বলেছেন, ১৭ পয়েন্টের এই ব্যবধানে জয় শুধু একটি ম্যাচের ফলাফল নয়, বরং এটি মেয়েদের অদম্য সাহস, কঠোর পরিশ্রম ও লড়াকু মানসিকতার প্রতিচ্ছবি। তিনি আরও উল্লেখ করেন, বালুচরে খেলোয়াড়রা যেভাবে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরেছেন, তা গোটা জাতিকে গর্বিত করেছে।

প্রতিমন্ত্রী জানান, খেলোয়াড়দের প্রতিটি রেইড ও প্রতিটি ট্যাকল প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের নারীরা ক্রীড়াঙ্গনের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জয় দেশের হাজারো তরুণীকে কাবাডির প্রতি আগ্রহী করবে এবং আগামী দিনে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে। তাঁর মতে, দলের নিবেদন ও টিম স্পিরিট নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি তিনি কামনা করেন, দলের এই জয়ের ধারা যেন অব্যাহত থাকে এবং এশিয়ার বুকে বাংলাদেশের নাম যেন আরও উজ্জ্বল হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102