সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

হাজার টাকার টিকিট কেটে বিসিবির ‘সার্কাস’ দেখার পরামর্শ আফতাবের

ফারজানা ফারাবী
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

খেলাধুলা নিউজ : বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গত দেড় বছরে এসেছে তিনজন সভাপতি- ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলএবং গতকালের সর্বশেষ সংযোজন তামিম ইকবাল খান। দেশের রাজনৈতিক পালাবদলে এসেছে একের পর এক পরিবর্তন। তবে পিছিয়ে গেছে ক্রিকেট। আমিনুল ইসলামের ইতিহাসের ব্যর্থতম বোর্ড ভেঙে দিয়ে গতকাল অ্যাডহক কমিটির সভাপতি করা হয় তামিমকে।

বোর্ডের ক্ষমতা দখল নিয়ে চলমান ঘটনাপ্রবাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক ভিডিওবার্তায় আফতাব বলেছেন, বর্তমানে ক্রিকেট বোর্ডে যে পরিস্থিতি চলছে তা যেন ‘সার্কাসে’ পরিণত হয়েছে। তার ভাষায়, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকেট কিনেন আপনার ওই টিকেট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানে ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ টেনে বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা অ্যাকচুয়ালি কোথায় সেটাই জানি না। অথচ আমি ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করছি।’

শেষে হতাশা প্রকাশ করে আফতাব বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানিয়ে দেবে। মিডিয়া এমনভাবে ঢোল পিটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানালাম।’

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102