বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জুলাই শহীদদের গেজেট ও কবর সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: প্রতিমন্ত্রী ইশরাক বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে আগ্রহী রাশিয়া : কম দামে দিতে চায় ইউরিয়া সার ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের শ্লীলতাহানির অভিযোগের পর ‘থলের বিড়াল’ বের হতে শুরু করেছে দেশের চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে — মষমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন কুমিল্লা তিতাসে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা কুমিল্লা তিতাস উপজেলা বিএনপিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের তিতাস উপজেলা নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা সরকার ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন কর্মসংস্থান ও সুশাসনকে অগ্রাধিকার দিয়ে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

শিক্ষক বিদায় নেন, শিক্ষা নয়—হৃদয়ে চিরকাল: জগতপুরে আদর্শ শিক্ষক মোহাম্মদ শাহজাহান স্যারের অশ্রুসিক্ত ও রাজকীয় বিদায়

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
শিক্ষক কখনোই শুধুমাত্র একজন পেশাজীবী নন; তিনি একটি প্রজন্মের নির্মাতা, মূল্যবোধের কারিগর এবং আলোর পথপ্রদর্শক। সেই আলোকবর্তিকারই এক উজ্জ্বল উদাহরণ সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহজাহান, যিনি দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানলেন এক অভূতপূর্ব সম্মান ও ভালোবাসার মধ্য দিয়ে। কুমিল্লার তিতাস উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়-এ তাঁর অবসরজনিত বিদায় সংবর্ধনা যেন রূপ নেয় এক আবেগঘন ইতিহাসে।

রবিবার (২৯ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সংবর্ধনা ছিল শুধু একটি আনুষ্ঠানিক বিদায় নয়—এটি ছিল একজন শিক্ষকের প্রতি হাজারো হৃদয়ের ভালোবাসার প্রকাশ। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এসএসসি ব্যাচ-২০০০-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান পরিণত হয় এক স্মরণীয় মিলনমেলায়, যেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাঁদের প্রিয় শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগতপুর ইউনিয়ন-এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো. ইউসুফ আলী, শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ মামুন, কাঠালয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহবুবুল হক, ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন এবং কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা বিল্লাল হোসেনসহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ছিলেন দীন ইসলাম, ফয়সাল আহমেদ জুয়েল, মিজানুর রহমান, সাইফুল ইসলাম, জাবেদ আলী, বশীর উদ্দিন, ফয়সাল তুহিন, মাহবুব আলম, সাংবাদিক সুমন আহমেদ শরীফ, সাংবাদিক আবদুর রহিম, কাজী তফাজ্জল হোসেন মানিক, সায়েম সরকার এবং জয় কিশোর ভৌমিকসহ আরও অনেকে। তাঁদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও তাৎপর্যমণ্ডিত করে তোলে। তাঁদের বক্তব্যেও উঠে আসে একজন আদর্শ শিক্ষকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কথা।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102