সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

বাকেরগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোল্লা বাড়ির সামনের মাঠে যুব সমাজের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই খেলাটি এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

উক্ত ফুটবল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা কামাল হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দপ্তর সচিব মোঃ রাব্বী মোল্লা এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ মন্নুজান বেগম। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উক্ত খেলা পরিচালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সুমন এবং উপস্থাপনা করেন মোঃ শাহিন হাওলাদার (শাহিন মাস্টার) খেলায় অংশগ্রহণ করে দুটি দল—বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ। জমজমাট এই ম্যাচে উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন, যা দর্শকদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

সমগ্র আয়োজনটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান স্থানীয় বাসিন্দারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102