সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :

কুমিল্লার তিতাস উপজেলায় জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনী ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার, তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু ও মো. আক্তারুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সওদাগর, তিতাস উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার, জাসাসের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন প্রধান এবং বলরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির ভূইয়া ও উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন সজীব সরকারের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ইকরাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উলুকান্দি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদের এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
পরে অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102