সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে বন্ধু মহলের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ইদ সামগ্রী বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ রমিজ উদ্দিন :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে মানবিক উদ্যোগ নিয়েছে তিতাস উপজেলার কালাইগোবিন্দপুর গ্রামের মাননিক প্লাটফর্ম বন্ধু মহল। তাদের এই উদ্যোগে এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৪ টায় কুমিল্লা জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের কালাইগোবিন্দপুর মসজিদ সংলগ্ন এলাকায় এই ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে সেমাই, চিনি, নুডুলস, দুধ, আলু, পেয়াজ ও মুরগি সহ ঈদের প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দুই শতাধিক পরিবারের মাঝে পঞ্চম বারের মতো বন্ধু মহলের সবাই মিলে নিজ উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করেন এবং সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদের উপহার তুলে দেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঈদ মানেই আনন্দ ও ভাগাভাগির উৎসব। সমাজের সবাই যেন ঈদের আনন্দে শামিল হতে পারে- এই চিন্তা থেকেই তাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও জোরদার করবে। তারা বন্ধু মহলের এই উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানটি দোয়া মাহফিলের মাধ্যমে শুরু করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102