সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে

সৃষ্টি সাহিত্য সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লা দাউদকান্দি উপজেলা গৌরি পুর বাজার, পবিত্র ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে মানবিক উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন “সৃষ্টি সাহিত্য সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সংগঠন”। সংগঠনটির আয়োজনে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঐতিহ্যবাহী গৌরীপুর এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি, মরহুম কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খানের স্মরণে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সমাজের অসচ্ছল মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সংগঠনের সদস্যরা বিভিন্ন স্থানে গিয়ে নতুন পোশাক বিতরণ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সোনালী ব্যাংক ম্যানেজার মো. শাহ আলম, ডা. মো. মোজাম্মেল হক, মাস্টার মো. শাহ আলম সরকার, সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসা. শামীমা সুলতানা, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা রাবেয়া বসরী এবং কার্যনির্বাহী সদস্য বিজিবি কর্মকর্তা মো. ফারুক কামালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের পক্ষ থেকে মোট ১১টি স্থানে পর্যায়ক্রমে এই পোশাক বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে গৌরীপুর দক্ষিণ বাজারের বন্ধন কমিউনিটি সেন্টার, মুক্তি মেডিকেল সেন্টার, আশরাফুল উলুম মহিলা মাদ্রাসা, আমিরাবাদে মরহুম কবি আলী আশরাফ খানের বাড়ির সংলগ্ন এলাকা, জিংলাতুলি গোডাউন, বড় গোয়ালি মিজান তালুকদারের বাড়ি সংলগ্ন এলাকা, হুগলিয়া, পাঁচানি নীলকুটি মাদ্রাসা, জিয়ারকান্দি গোলবাগ, হার চান্দিনা এবং দড়িকান্দিসহ বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

দিনব্যাপী এই মানবিক উদ্যোগের মাধ্যমে মোট ১ হাজার ২০০ পিস ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের নেতারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সমাজের বিত্তবান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102