সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দিয়াবাড়িতে পশুর হাটের নির্ধারিত সীমানার বাইরে মেইন রোড থেকে সব পশু সরিয়ে দিলেন ডিএনসিসি প্রশাসক লিবিয়া থেকে ১৭০ বাংলাদেশি ফিরেছেন জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ

তারুণ্যের অহংকার ও জনতার আস্থার প্রতীক নারান্দিয়া ইউনিয়নের যুবদল নেতা ছবির আহাম্মেদ

মো : রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের রাজনীতি ও সমাজসেবায় এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হয়েছেন তরুণ প্রজন্মের নেতা ছবির আহাম্মেদ সরকার। বর্তমানে তিনি নারান্দিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এবং একই ইউনিয়নের পরিষদের সদস্য (ইউপি মেম্বার) হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছবির আহাম্মেদ সরকার কেবল একজন রাজনৈতিক নেতা নন, বরং সাধারণ মানুষের অধিকার আদায়ের একজন অতন্দ্র প্রহরী। বিশেষ করে এলাকার যুবসমাজের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়। সৃজনশীল কর্মকাণ্ড এবং তরুণদের বিপদে-আপদে পাশে থাকার কারণে স্থানীয় যুবকরা তাকে আদর্শ মনে করেন এবং তার প্রতিটি পদক্ষেপে অকুণ্ঠ সমর্থন জানিয়ে আসছেন।
নিজ এলাকার যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ছবির আহাম্মেদ সরকারের অবস্থান অত্যন্ত সুদৃঢ়। জনগণের স্বার্থ বিঘ্নিত হয় এমন যেকোনো কাজে তিনি দ্বিতীয়বার না ভেবেই রুখে দাঁড়ান। অন্যায়ের বিরুদ্ধে তার এই ‘প্রতিবাদী কণ্ঠস্বর’ তাকে নারান্দিয়া ইউনিয়নে একজন আদর্শবান ও সাহসী মানুষ হিসেবে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে মনে-প্রাণে লালন করা এই নেতা দলের প্রতি অত্যন্ত অনুগত। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অত্যন্ত বিচক্ষণতা ও কৌশলী ভূমিকার মাধ্যমে তিনি নিজ এলাকায় ধানের শিষের বিজয় সুনিশ্চিত করতে বিশেষ অবদান রেখেছেন। তার সাংগঠনিক দক্ষতার কারণেই বর্তমানে ইউনিয়ন যুবদল আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সরাসরি সম্পৃক্ত। সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন এবং এলাকার সার্বিক অবকাঠামো ও শৃঙ্খলা রক্ষায় তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
স্থানীয় এলাকাবাসীর মতে, ছবির আহাম্মেদ সরকারের মতো সাহসী ও সৎ নেতৃত্বের মাধ্যমেই আগামীর একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন সম্ভব। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে তিনি আরও বড় পরিসরে জনগণের সেবা করার সুযোগ পাবেন।

তারুণ্যের অহংকার ও জনতার আস্থার প্রতীক ছবির আহাম্মেদ সরকার-এর শুভ জন্মদিন। দিনটি উপলক্ষে নারান্দিয়া ইউনিয়নসহ তিতাস উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন। সর্বশেষ সাহসী এই নেতার আগামীর পথচলা হোক আরও সাফল্যমণ্ডিত। দেশ ও দশের সেবায় আপনার এই আপসহীন নেতৃত্ব অব্যাহত থাকুক—এই প্রত্যাশা করি। শুভ জন্মদিন!

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102