সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে তিউসেক-এর উদ্যোগে সদ্য প্রয়াত কবি আলী আশরাফ খানের স্মরণে শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ২৭ ফেব্রুয়ারি বিকালে উপজেলার বাতাকান্দি বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে তিতাসের স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউসেক কর্তৃক আয়োজিত মানবিক নক্ষত্র, কবি ও কলামিস্ট আলী আশরাফ খান-এর স্মরণে শোক সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক কমিউনিটি তিউসেক এর সভাপতি মোহাম্মদ সাজ্জাদ হোসেন সজীবের সভাপতিত্বে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বন্ধু ও জাতীয় কৃষি পদক প্রাপ্ত ব্যক্তিত্ব অধ্যাপক মতিন সৈকত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক হানিফ খাঁন, সামাজিক সংগঠন সৃষ্টির সাবেক সভাপতি ব্যাংকার মোহাম্মদ শাহ আলম, সৃষ্টির বর্তমান সভাপতি সাইদুল ইসলাম স্বপন, সাবেক অবসরপ্রাপ্ত বিজিবি কর্মকর্তা ফারুক কামাল, বয়েজার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সুমন সরকার, আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা, নিরাপদ চিকিৎসা চাই সংগঠন কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক হালিম সৈকত, ডাঃ শাহাবুদ্দিন, অধূমপায়ী সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, গৌরীপুর বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন, সাবেক সার্জেন্ট জামাল হোসেন, হিলফুল ফুজুল সংগঠনের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলওয়াত করেন নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৈয়ব আলী।
স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ শরীফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, তিউসেক এর সাধারণ সম্পাদক মোঃ বশির আহমেদ।

এসময় আরও যারা উপস্থিত ছিলেন, কবি মোহাম্মদ শাহ জামান শুভ, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ফ্রেন্ডস ক্লাব তিতাস উপজেলা শাখার সভাপতি গোলাম সারোয়ার মাসুম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তোফায়েল আহমেদ তপু, মাসুদ রানা, মোঃ নবীর হোসেন, মহসিন মুন্সি, বন্ধনের শরীফুল ইসলাম, সাংবাদিক আব্দুল হালিম, সেলিম ভূইয়া, শফিকুল ইসলাম, জিয়াউর রহমান, সজিব হোসেন, হৃদয় প্রমূখ।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102