বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
দীর্ঘমেয়াদি পরিকল্পনা, জবাবদিহি ও জনকল্যাণকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ —- স্থানীয় সরকার মন্ত্রী সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ….স্বাস্থ্যমন্ত্রী তথ্য সংগ্রহের জেরে আশুলিয়ায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করার হুমকি শীর্ষ সন্ত্রাসী সাগর দেওয়ানের তাণ্ডবে আতঙ্কে সংবাদকর্মীরা! সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে —- প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু মোহাম্মদপুর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মালা আক্তার নদী (৩৩)’কে গ্রেফতার করেছে র‍্যাব-২ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে IRC -এর ডেপুটি রিজিওনাল ডিরেক্টরের সাক্ষাৎ দক্ষ মানবসম্পদ তৈরিতে কর্মমুখী শিক্ষার বিকল্প নেই– সমাজকল্যাণ মন্ত্রী কুমিল্লা হোমনার মাথাভাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুজ্জামান মিন্টুর প্রার্থিত ঘোষনা

মাদক সংক্রান্ত বিরোধে কলারোয়ার যুবক শার্শায় খুন, সহযোগী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৪০১ বার পড়া হয়েছে

আজিজুল ইসলাম, যশোরঃ

যশোরের শার্শার ইছাপুর গ্রামের শফি ইট ভাটার পাশ থেকে জামাল হোসেন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি এ্যাপাসি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার মরদেহ ইটভাটার পাশে রেখে চলে যায়।

এব্যাপারে জিজ্ঞাসা বাদের জন্য জাহিদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত জামাল হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাঁদপুর গ্রামের আইউব হোসেনের ছেলে।

রোববার রাত ১০ টার দিকে ইছাপুর গ্রামের শফি ইটভাটার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা শার্শা থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে ও মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়ে দেয়।

পুলিশ জানায়, শার্শার বালুন্ডা সেতাই সড়কের ইছাপুর গ্রামের শফি ইট ভাটার পাশে একটি এ্যাপাসি ফোরভি কালো রংয়ের মোটরসাইকেল ও একটি মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহের পাশে ২ জোড়া স্যান্ডেল ও ৪/৫ টি মেহগনি গাছের ডাল একটি মোবাইল ফোন পড়ে ছিলো। সেগুলো উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। নিহতের মুখে ও মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, নিহত জামাল মাদক চোরাচালানের সাথে জড়িত। এদিন নিহত জামাল হোসেন ও তার সহযোগী জাহিদ হোসেন মাদক পৌঁছে দিতে ওই এলাকায় গিয়েছিলো।তবে জামাল নিহত হওয়ার পর থেকে জাহিদ আত্মগোপনে ছিলো।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, নিহতের সাথে থাকা জাহিদ হোসেনকে আটক করা হয়েছে । তার কাছ থেকে সঠিক ঘটনা জানা যাবে বলে তিনি জানান। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102