সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

কুমিল্লা তিতাসে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও ইফতার মাহফিল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বাদ আসর উপজেলার মৌটুপী ষ্টেশন সংলগ্ন জামায়াতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা উত্তর কর্মপরিষদের সদস্য ও তিতাস উপজেলা জামায়াতে আমীর মোঃ শামীম সরকার বিজ্ঞ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। কুরআন নাজিলের এই পবিত্র মাসে একজন মুমিনের প্রধান দায়িত্ব হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনে নিজেকে উৎসর্গ করা এবং আর্তমানবতার সেবায় এগিয়ে আসা।” তিনি সমাজে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় রমজানের শিক্ষাকে ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।
অনুষ্ঠানে মজিদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সালাউদ্দিন সরকার, এসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন, যুব বিভাগের সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102