বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
শীতলক্ষ্যা নদীতে কাঁচপুর নৌ পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ১ সদস্য গ্রেপ্তার, বিপুল অস্ত্র উদ্ধার সেতু বিভাগের সচিব এর সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা ব্যাংকের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ঢাকার ধামরাইয়ে অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আশুলিয়ায় বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে পালানোর চেষ্টা, ২ কর্মকর্তা আটক! খুলনা বিভাগে টানা তিনবার শ্রেষ্ঠত্বের মুকুট হরিণাকুণ্ডু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে সিটিটিসি খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম: পরিবেশমন্ত্রী কুমিল্লা হোমনায় সম্মোহনের মাধ্যমে স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কুমিল্লা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির পরিষদ শাখার নতুন কমিটি গঠন আঞ্চলিক এভিয়েশন হাব গড়ার পথে বাংলাদেশ: ‘Beyond with Boeing’ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আইডিআরএর দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি: বীমা খাতে একাডেমিক সহযোগিতা ও দক্ষ মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ঢাকা বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পৃথক দুটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

আইডিআরএর সদর দপ্তরে বৃহস্পতিবার ( ৫ ফেব্রুয়ারি) এ সমঝোতা স্মারক দুটি স্বাক্ষরিত হয়।

প্রথম সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয় আইডিআরএ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলাম সমঝোতা স্মারক বিনিময় করেন।

একই দিনে আইডিআরএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগ-এর সঙ্গেও আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এ সময় আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল ইসলাম জাহিদ আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক বিনিময় করেন।

এই সমঝোতা স্মারকের মাধ্যমে একাডেমিক গবেষণা, প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়, ইন্টার্নশিপ কার্যক্রম এবং যৌথ উদ্যোগের মাধ্যমে বীমা খাতের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আইডিআরএর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102