সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী নিরাপদ হাট ব্যবস্থাপনা ও জাল টাকা প্রতিরোধে সরকারের সর্বাত্মক ব্যবস্থা রয়েছে —মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী কুমিল্লা তিতাসের বলরামপুর ইউনিয়নে চেয়ারম্যান সম্ভাব্যপ্রার্থী লিটন শিকদারকে নিয়ে আলোচনা তুঙ্গে হাম (measles) পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি/ICRC) ত্রিশালকে ‘নজরুল সিটি’ করার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজাদপুরে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত 

নবম জাতীয় পে-স্কেল ঘোষণার দাবিতে ধামরাইয়ে অবস্থান, কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি

খালেকুজ্জামান সুজিত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

খালেকুজ্জামান সুজিত, বিশেষ প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে নবম জাতীয় পে-স্কেল ঘোষণা ও তা ১লা জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি। পালন করেছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২ফেব্রুয়ারি) সকালে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ধামরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন পে-স্কেল ঘোষণা না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করে ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

বিক্ষোভ চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন কর্মচারীরা। বক্তারা বলেন, দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
উল্লেখ্য, এই কর্মসূচি ধামরাই উপজেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে শান্তিপূর্ণভাবে পালিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102