সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসের দুলারামপুরে মতিন খানের তালা মার্কার অফিস উদ্বোধন

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

তিতাস কুমিল্লা, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসের ভিটিকান্দি ইউনিয়নের
দুলারামপুর বাজারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের তালা প্রতীকের নির্বাচনী
অফিস উদ্বোধন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক রেমিট্যান্স যোদ্ধা কুয়েত প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন ভূইয়ার নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে অফিসটি চালু করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) বাদ আসর দুলারামপুর বাজারে তালা মার্কার নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে অফিসটি উদ্বোধন করা হলো।
প্রবাসি জসিমউদদীন ভূইয়া বলেন, আমি একজন প্রবাসি। কষ্ট করে দেশের জন্য অর্থ ইনকাম করি। সেই টাকায় আজকে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে একমণ মিষ্টি বিতরণ করে মতিন সাহেবের জন্য অফিসটি চালু করেছি। মুরব্বিদের কাছে শুনেছি এপিএস মতিন খান একজন ভালো লোক। এজন্যই উনার জন্য কোমড় বেঁধে নেমেছি। আমরা ঘরে ঘরে ভোট চাইব উনার জন্য। তাছাড়া উনি দেশের সন্তান। নিজের ছেলে কানা হলেও ভালো। মতিন সাহেব পাশ করলে এলাকার উন্নয়ন হবে, সাধারণ জনগণের উপকার হবে, এটা সবাই বিশ্বাস করে। আমিও বিশ্বাস করি। তাই বলব ১২ তারিখ সারাদিন তালা মার্কায় ভোট দিন।

এসময় উপস্থিত ছিলেন, হাবিব ভূইয়া, জামাল হোসেন, মুনাফ খান, আব্দুল মতিন বগু, শাহ আলম, জুয়েল সরকার, রুবেল হোসেন, নুর উদ্দিন, আলম সরকার, হক সাহেব, দেলোয়ার হোসেন, আকতার হোসেন ও মোহাম্মদ মানিক প্রমূখ।
দোয়ার পর সকলের মাঝে মিষ্টি বিতরণ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি দুলারামপুর বাজারের প্রধান প্রধান অংশ পদক্ষিণ করে হাইধনকান্দি রাস্তা হয়ে পুনরায় দুলারামপুর বাজারে এসে শেষ হয়। এসময় তারা এপিএস মতিন খানের তালা প্রতীকের লিফলেট সাধারণ জনগণের হাতে তুলে দেন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102