সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
ব্যাংক বীমা অর্থনিউজ
জগতপুর ইউনিয়নসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানালেন হাজী মকবুল হোসেন সংহতির নিদর্শন হিসেবে কুয়েতকে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রীর শুভেচ্ছা চালান হস্তান্তর করল বাংলাদেশ ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ টেকনাফে জাল টাকার নোট প্রস্তুতকারী চক্রের গোপন আস্তানায় বিজিবি’র হানা এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর এশিয়া পোস্টের সম্পাদককে হাজার কোটি টাকা ক্ষতিপূরণের আইনি নোটিশ মাসুদ সাঈদীর প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির প্রায় ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ এডিবির দ্রুত এবং সময়োপযোগী অর্থনৈতিক সাড়া ও অর্থায়ন দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ——- অর্থ মন্ত্রী দেশের সম্পদ মাটির নীচে রেখে আমদানি ভিত্তিক জ্বালানি নির্ভরতা বাড়িয়ে দেশের অনেক ক্ষতি করা হয়েছে, জ্বালানি মন্ত্রী

কুমিল্লা তিতাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

মো: রমিজ উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

কুমিল্লা তিতাস, মোঃ রমিজ উদ্দিন :
কুমিল্লার তিতাসে আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৩ টায় ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারে এই মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। কুমিল্লা-২ আসনের ধানের শীষ প্রতীক এর মনোনীত প্রার্থী ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি যেহেতু বিএনপির কেন্দ্রীয় নেতা, সেহেতু আমি বাংলাদেশের যে কোন জায়গা থেকে নির্বাচন করতে পারি। ২০১৮ সালে বিএনপি আমাকে ঢাকায় মনোনয়ন দিয়েছিলো। তারেক রহমানের বাড়ি বগুড়া কিন্তু তিনি ইলেকশন করছেন ঢাকা থেকে। সুতরাং স্থান কোন সমস্যা নয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে হলে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে। উন্নয়ন চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের কোন বিকল্প নাই। ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম খোকার পরিচালনায় ও বিএনপি নেতা আবুল কাশেমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সভাপতি সালাহউদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক কাজী কবির হোসেন সেন্টু, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসা: রুবি ইসলাম, তিতাস উপজেলা বিএনপির সহ-সভাপতি আবদুস সালাম মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ- সভাপতি শফিকূল ইসলাম, সাংগঠনিক সম্পাদক যুবরাজ ইসলাম রাসেল, যুবদলের আহবায়ক সুমন আহমেদ, সাইফুল ইসলাম মেম্বার, সায়মন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মানিক মিয়া সরকার, সাইফুল ইসলাম, ভিটিকান্দি ইউনিয়নের মহিলা দলের নেত্রী মোসাম্মৎ সেলিনা আউয়াল, আকাশ মেম্বার সহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলন।

এ বিভাগের আরো সংবাদ
©1992 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102